Tuesday, November 17th, 2026
টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকেবিস্তারিত…
উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য চুরি
বিপাকে পড়ল জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটির আওতায় থাকা দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এতে রয়েছে তাদের ড্রাইভিং লাইসেন্সের নম্বরও। মূলত সাইবার হামলার মাধ্যমে উবারের এসব তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। টেকভিত্তিক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে উবারের তৃতীয় পক্ষের এক প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা হয়। এর মাধ্যমে উবারের তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত চালকদের বিষয়টি জানাতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও আইওয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে চলতি সপ্তাহে জমা দেওয়া নোটিশে উবার জানায়, গত ৯ অক্টোবর তাদের ওই প্রযুক্তি সরবরাহকারীবিস্তারিত…
ইবলিস কি প্রথমে হাওয়া (আ.)-কে প্ররোচিত করেছিল?
আল্লাহ তাআলা আদম (আ.) ও হাওয়া (আ.)-কে জান্নাতে বসবাসের অনুমতি দিয়ে একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। শয়তানের প্ররোচনায় তারা সেই নিষেধ অমান্য করেন। এ ঘটনা নিয়ে প্রশ্ন ওঠে- ইবলিস কি প্রথমে হাওয়া (আ.)-কে ধোঁকা দিয়েছিল, আর তিনিই কি আদম (আ.)-কে ফল খেতে উৎসাহিত করেছিলেন? কোরআন, সহিহ হাদিস ও তাফসিরের বর্ণনা আলাদাভাবে দেখা যাক। কোরআনে ইবলিসের প্ররোচনা আদম (আ.)-কে সেজদার নির্দেশ সবাই পালন করলেও ইবলিস অহংকারবশত অস্বীকার করে এবং বিতাড়িত হয় (সুরা বাকারা: ৩৪; সুরা সাদ: ৭৭-৭৮)। এরপর আল্লাহ আদম (আ.) ও তাঁর স্ত্রীকে জান্নাতে থাকতে দেন এবং একটিবিস্তারিত…
মুচমুচে পপকর্ন চিকেন তৈরির সহজ রেসিপি
বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে মুচমুচে পপকর্ন চিকেন হতে পারে দারুণ একটি খাবার। ছোট ছোট মুরগির টুকরো মসলা মাখিয়ে ব্রেডক্রাম্বের প্রলেপ দিয়ে ভাজলেই তৈরি হয় এই মজার খাবার। শিশুদের পাশাপাশি বড়রাও এটি পছন্দ করেন। পছন্দের সসের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরো বেড়ে যায়। অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় পপকর্ন চিকেন। পপকর্ন চিকেন মূলত ছোট ছোট টুকরো করে কাটা মুরগির মাংস দিয়ে তৈরি একধরনের ভাজা খাবার। সাধারণত মুরগির বুকের মাংস ব্যবহার করা হয়। মাংসের টুকরোগুলো প্রথমে ময়দার মিশ্রণে, এরপর বাটারমিল্কে এবং সবশেষে ব্রেডক্রাম্বে মাখিয়ে ডুবো তেলে ভাজা হয়।বিস্তারিত…
সাংবাদিকের ওপর চড়াও হওয়ার ব্যাখ্যা দিলেন পরীমণি
গেল ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরীমণি। সেদিন আদলত প্রাঙ্গণে মেজাজ হারিয়ে এক গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হন তিনি। সংবাদকর্মীর বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগও আনেন। আজ ১৭ নভেম্বর দিলেন তার ব্যাখ্যা। আজ মাদক মামলায় হাজিরা দিতে আদালতে যান পরীমণি। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় বলেন, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ করছ? তখন সে কার্ড শো করে বলল, “আমি কিন্তু সাংবাদিক”। তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি কর আমার সঙ্গে! আমি তো ছয় বছর ধরেবিস্তারিত…
