মুচমুচে পপকর্ন চিকেন তৈরির সহজ রেসিপি

বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে মুচমুচে পপকর্ন চিকেন হতে পারে দারুণ একটি খাবার। ছোট ছোট মুরগির টুকরো মসলা মাখিয়ে ব্রেডক্রাম্বের প্রলেপ দিয়ে ভাজলেই তৈরি হয় এই মজার খাবার।

শিশুদের পাশাপাশি বড়রাও এটি পছন্দ করেন। পছন্দের সসের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরো বেড়ে যায়। অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় পপকর্ন চিকেন।

পপকর্ন চিকেন মূলত ছোট ছোট টুকরো করে কাটা মুরগির মাংস দিয়ে তৈরি একধরনের ভাজা খাবার।

সাধারণত মুরগির বুকের মাংস ব্যবহার করা হয়। মাংসের টুকরোগুলো প্রথমে ময়দার মিশ্রণে, এরপর বাটারমিল্কে এবং সবশেষে ব্রেডক্রাম্বে মাখিয়ে ডুবো তেলে ভাজা হয়। এতে বাইরের অংশ মুচমুচে হলেও ভেতরের মাংস থাকে নরম ও রসালো।

যেসব উপকরণ লাগবে
– মুরগির বুকের মাংস ৫০০ গ্রাম
– ময়দা আধা কাপ
– বাটারমিল্ক আধা কাপ
– প্যাঙ্কো বা সাধারণ ব্রেডক্রাম্ব ১ কাপ
– লবণ স্বাদমতো
– রসুনের গুঁড়া ১ চা চামচ
– ভাজার জন্য পরিমাণমতো তেল

যেভাবে তৈরি করবেন
১।প্রথমে মুরগির বুকের মাংস ছোট ছোট সমান টুকরো করে কেটে নিন। এরপর একটি পাত্রে ময়দা, লবণ ও রসুনের গুঁড়া মিশিয়ে নিন। অন্য দুটি পাত্রে বাটারমিল্ক ও ব্রেডক্রাম্ব রাখুন।
২। এবার মুরগির টুকরোগুলো প্রথমে ময়দার মিশ্রণে মাখিয়ে নিন।এরপর বাটারমিল্কে ডুবিয়ে ব্রেডক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিন, যাতে প্রতিটি টুকরোর গায়ে সমানভাবে প্রলেপ পড়ে।
৩। একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল যথেষ্ট গরম হলে অল্প অল্প করে মুরগির টুকরোগুলো ছাড়ুন। সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। একসঙ্গে বেশি টুকরো দিলে তেলের তাপমাত্রা কমে যেতে পারে, তাই কয়েক ধাপে ভাজাই ভালো।
৪। ভাজা হয়ে গেলে ছাঁকনি দিয়ে তুলে টিস্যু পেপারের ওপর রাখুন। গরম থাকা অবস্থায় সামান্য লবণ ছিটিয়ে পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।

মুচমুচে করতে কিছু পরামর্শ
– মুরগির টুকরোগুলো একই আকারের রাখুন। এতে সবগুলো সমানভাবে সেদ্ধ হবে।
– তেল বেশি ঠাণ্ডা হলে মুরগির গায়ে অতিরিক্ত তেল লেগে যেতে পারে। তাই তেল ভালোভাবে গরম করে নিন।
– একসঙ্গে অনেক মাংস ভাজবেন না। এতে তেলের তাপমাত্রা কমে যেতে পারে।
– ময়দার মিশ্রণে সামান্য গোলমরিচ, পাপরিকা বা লাল মরিচের গুঁড়া মিশিয়ে স্বাদে ভিন্নতা আনতে পারেন।
– আরো মুচমুচে করতে ময়দার মিশ্রণে সামান্য বেকিং পাউডার যোগ করা যায়।
– মুরগির মাংস পুরোপুরি রান্না হয়েছে কি না নিশ্চিত করুন। ভেতরের তাপমাত্রা ৭৪ ডিগ্রি সেলসিয়াস হওয়া নিরাপদ।

যেভাবে পরিবেশন করবেন
পপকর্ন চিকেনের সঙ্গে টমেটো সস, মেয়োনিজ, বারবিকিউ সস কিংবা র‍্যাঞ্চ ড্রেসিং পরিবেশন করতে পারেন। চাইলে ফ্রেঞ্চ ফ্রাই বা অন্য নাশতার সঙ্গেও রাখা যায়। সালাদ কিংবা পাস্তার ওপর ছড়িয়ে দিলেও খাবারে নতুন স্বাদ যোগ হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ কী, সতর্ক করলেন চিকিৎসকরা
  • তারের মাজুনির ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি: বিকল্প পদ্ধতিগুলো জানেন তো?
  • হাড়ের ক্ষয় রোধে করণীয়
  • অতিরিক্ত চিনি কি শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতি বাড়ায়?
  • টানা তিন মাস কালো তিল খেলে কী ঘটে শরীরে
  • সাদা না ব্রাউন, পাউরুটি বাছাইয়ে কোনটি ভালো
  • পাতলা চুল ঘন ও টাক মাথায় চুল গজাতে হলুদ ব্যবহারে ৫ পদ্ধতি
  • Copy link
    URL has been copied successfully!