Quick News

 

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান(৪০) ও এরশাদ আলী(৪৫)। তারা দুইজনই ইজিবাইকে ছিলেন। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। দুপুর ২টার দিকে ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় একটি অবৈধ রেলক্রসিংয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলীবিস্তারিত…


সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ পরিষদের সব সদস্যরাষ্ট্রের বিরল ঐকমত্যের ভিত্তিতে এই নিন্দা জানানো হয় বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। নিরাপত্তা পরিষদের চলতি সভাপতির দায়িত্বে থাকা জাতিসংঘে নিযুক্ত ফরাসি প্রতিনিধি জেরোম বোনাফো এক যৌথ বিবৃতিতে বলেন, সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানায় নিরাপত্তা পরিষদের সদস্যরা। বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন বিষয়কবিস্তারিত…


মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী রাব্বি মণ্ডলকে (৩৫) ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফারজানা বেগমের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতৈল গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রাব্বি মণ্ডল শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামের নজরুল ইসলাম মণ্ডলের ছেলে। তিনি পেশায় বালু ব্যবসায়ী। পুলিশ জানায়, সংসারের প্রতি স্বামীর উদাসীনতা ও দায়িত্বহীনতায় ক্ষুব্ধ হয়ে ফারজানা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাইরে থাকার পর শুক্রবার ভোর ৫টারবিস্তারিত…


হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে এখনই চালু করুন এই ৩টি সেটিংস

ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি এবং ব্যাংকের তথ্যসহ নানা ধরনের গোপন বিষয় এখন আমরা নিয়মিত আদান-প্রদান করি হোয়াটসঅ্যাপে। প্ল্যাটফর্মটিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও নিজের অ্যাকাউন্ট ও তথ্য আরও বেশি সুরক্ষিত রাখতে কয়েকটি কার্যকর প্রাইভেসি সেটিংস বা ফিচার চালু করে রাখা অত্যন্ত জরুরি। হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে আপনার অ্যাকাউন্টে অবিলম্বে চালু করতে পারেন চ্যাট লক ফিচারটি। অনেক সময় বন্ধু বা পরিবারের সদস্যদের হাতে ফোন চলে গেলে ব্যক্তিগত চ্যাট যাতে অন্য কেউ দেখতে না পারেন, সেজন্য এই ফিচারটি দারুণ কার্যকর। এটি চালু করতে যে চ্যাটটি লক করতে চান সেটি খুলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল বাবিস্তারিত…


হিটের পর ‘লাপাত্তা’ ইমরান ও কোচরা

জাপানের মিজো স্পোর্টস কমপ্লেক্সে রাতের ঝলমলে আলো। অ্যাথলেটদের পারফরম্যান্সে সেই আলো আরও দ্যুতি ছড়িয়েছে। বাংলাদেশের অ্যাথলেটরা সাধারণত হিটেই বাদ পড়েন। সেখানে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তাই বাংলাদেশ থেকে গেমস কাভার করতে আসা সাংবাদিকদের একটু ব্যস্ততা। ইমরানের দৌড় শেষ হওয়ার পরপরই কয়েকজন সাংবাদিক মিক্সড জোনে দৌড়ালেন। তবে দেখা মিলল না ইমরানের। বাংলাদেশ কন্টিনজেন্টের প্রেস অ্যাটাচি অ্যাথলেট ,ম্যানেজার ও কোচের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাননি। অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারাও খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়েছেন। কিছুক্ষণ পর বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ জানতে পারেন অ্যাথলেট, ম্যানেজার ওবিস্তারিত…


ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি পড়াশোনার পাশাপাশি সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। কলেজের উপাধ্যক্ষ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, একাডেমিক পরিবেশ বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ওবিস্তারিত…


নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। এ ঘটনায় রাইশা বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একই পরিবারের বাবা, দুই ছেলে ও মেয়েসহ চারজন এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাইশা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত। নিখোঁজরা হলেন- হেলাল উদ্দিন (৫৫), তার ছেলে সজীব (২৪) ও সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)। একই পরিবারের শিরিন বেগম (৪৫) ওবিস্তারিত…


ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম রাশেদুল ইসলাম গ্রেফতার


বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি

দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং সেভাবেই দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। এসময় দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ওবিস্তারিত…


গাজীপুরে রেললাইন থেকে ২ জনের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভূল্লী উপজেলার কুমারপুর মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ভূল্লীর মুন্সিরহাট থেকে ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ীর দিকে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাতজন আহত হন। আহতরা হলেন— ভূল্লীর মুজাবর্ণী সরকারপাড়ার এলাকার হাবিবা আক্তার (২০), শাহিনা বেগম (৩৮), মাইশা (১৩), জান্নাত (১১), মেরীবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!