Thursday, September 24th, 2026
হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে এখনই চালু করুন এই ৩টি সেটিংস
ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি এবং ব্যাংকের তথ্যসহ নানা ধরনের গোপন বিষয় এখন আমরা নিয়মিত আদান-প্রদান করি হোয়াটসঅ্যাপে। প্ল্যাটফর্মটিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও নিজের অ্যাকাউন্ট ও তথ্য আরও বেশি সুরক্ষিত রাখতে কয়েকটি কার্যকর প্রাইভেসি সেটিংস বা ফিচার চালু করে রাখা অত্যন্ত জরুরি। হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে আপনার অ্যাকাউন্টে অবিলম্বে চালু করতে পারেন চ্যাট লক ফিচারটি। অনেক সময় বন্ধু বা পরিবারের সদস্যদের হাতে ফোন চলে গেলে ব্যক্তিগত চ্যাট যাতে অন্য কেউ দেখতে না পারেন, সেজন্য এই ফিচারটি দারুণ কার্যকর। এটি চালু করতে যে চ্যাটটি লক করতে চান সেটি খুলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল বাবিস্তারিত…
হিটের পর ‘লাপাত্তা’ ইমরান ও কোচরা
জাপানের মিজো স্পোর্টস কমপ্লেক্সে রাতের ঝলমলে আলো। অ্যাথলেটদের পারফরম্যান্সে সেই আলো আরও দ্যুতি ছড়িয়েছে। বাংলাদেশের অ্যাথলেটরা সাধারণত হিটেই বাদ পড়েন। সেখানে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তাই বাংলাদেশ থেকে গেমস কাভার করতে আসা সাংবাদিকদের একটু ব্যস্ততা। ইমরানের দৌড় শেষ হওয়ার পরপরই কয়েকজন সাংবাদিক মিক্সড জোনে দৌড়ালেন। তবে দেখা মিলল না ইমরানের। বাংলাদেশ কন্টিনজেন্টের প্রেস অ্যাটাচি অ্যাথলেট ,ম্যানেজার ও কোচের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাননি। অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারাও খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়েছেন। কিছুক্ষণ পর বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ জানতে পারেন অ্যাথলেট, ম্যানেজার ওবিস্তারিত…
ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি পড়াশোনার পাশাপাশি সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। কলেজের উপাধ্যক্ষ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, একাডেমিক পরিবেশ বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ওবিস্তারিত…
নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। এ ঘটনায় রাইশা বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একই পরিবারের বাবা, দুই ছেলে ও মেয়েসহ চারজন এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাইশা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত। নিখোঁজরা হলেন- হেলাল উদ্দিন (৫৫), তার ছেলে সজীব (২৪) ও সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)। একই পরিবারের শিরিন বেগম (৪৫) ওবিস্তারিত…
