ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর পুনরায় হামলা চালাবেন নাকি শান্তি চুক্তির পথে এগোবেন- এ বিষয়ে তাকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে। সংঘাতের সমাধান না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এসব কথা বলেন ট্রাম্প।

এমন একটি সময় ট্রাম্প হুমকিটা দেন, যেদিন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তার ওই ভাষণের সময় ইরানের প্রতিনিধিদলের একজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন না।

কানায় কানায় পূর্ণ দর্শকের সামনে ‘বৈশ্বিক সরকার’ ধারণাও প্রত্যাখ্যান করেন ট্রাম্প। সেইসঙ্গে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনে মধ্যস্থতা করার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করারও অঙ্গীকার করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২ বাংলাদেশির জয়
  • ৫৬ বছরে নতুন জীবন শুরু করলেন ওমর আব্দুল্লাহ
  • স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
  • কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত
  • মহানবীকে নিয়ে কটূক্তি করায় ইরানে তরুণীর মৃত্যুদণ্ড
  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • Copy link
    URL has been copied successfully!