সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নহিমন বিবি (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। মানচিত্রদেখুন

নিহত নহিমন বিবি সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনছান আলীর স্ত্রী। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে যশোরগামী দ্রুতগতির একটি পরিবহন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়। মানচিত্রদেখুন

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৬১২ পর্যটক
  • যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
  • নেত্রকোনার সীমান্তে এক দিনে ১৪ লাখ টাকার পণ্য জব্দ
  • কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক
  • দেবহাটায় ৩০০ বোতল মাদকসহ একজন গ্রেপ্তার
  • সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২
  • কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে বৃদ্ধা
  • Copy link
    URL has been copied successfully!