তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার

পশ্চিম তুরস্কের আফিওনকারাহিসার প্রদেশে গুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। পরে পাশের এসকিশেহির প্রদেশ থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার পর বিভিন্ন স্থান থেকে তিনটি আলাদা গাড়িতে করে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনার পর হামলাকারী পালিয়ে গেলে তাকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, আয়াজিনি গ্রামের কাছে তিনজন এবং কিয়ির গ্রামের কাছে আরো তিনজন নিহত হন। এ ছাড়া ইউকারিতানদির গ্রামে দুই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিক্ষক রয়েছেন।

তুর্কি গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে কালো জ্যাকেট, সাদা প্যান্ট ও চশমা পরা এক ব্যক্তিকে একটি লাল মিনিভ্যানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তার হাতে ছিল একটি লম্বা আগ্নেয়াস্ত্র।

দৈনিক মিলিয়েতের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর ব্যবহৃত একটি গাড়ি কাদায় আটকে পড়ে। পরে গাড়িটি ফেলে রেখে তিনি পায়ে হেঁটে পালিয়ে যান। এ ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দিয়ে সন্দেহভাজনকে ধরতে অভিযান জোরদার করে। পরে তাকে এসকিশেহির প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়।

আফিওনকারাহিসার গভর্নরেট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরপরই সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
  • কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত
  • মহানবীকে নিয়ে কটূক্তি করায় ইরানে তরুণীর মৃত্যুদণ্ড
  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • Copy link
    URL has been copied successfully!