Friday, November 6th, 2026

 

ফ্রিজ চললেই কটকট শব্দ হয়? দুর্ঘটনার আগেই জেনে নিন আসল কারণ

চলতে চলতে হঠাৎ করেই ফ্রিজ থেকে বিকট বা কটকট শব্দ হওয়া খুবই সাধারণ একটি বিষয়, যা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। সাধারণত এক বা দুই মিনিট অন্তর ফ্রিজ থেকে এ ধরনের শব্দ বের হলে অনেকেই মনে করেন ফ্রিজটি বুঝি নষ্ট হয়ে গেল। কিন্তু প্রযুক্তিবিদ ও মেকানিকদের মতে, সব সময় ফ্রিজে বড় কোনো ত্রুটি দেখা না দিলেও ছোটখাটো নানা কারণে এমন অদ্ভুত শব্দ হতে পারে। ফ্রিজে এ ধরনের অস্বাভাবিক শব্দের পেছনে মূলত কম্প্রেসরে থাকা গ্যাসের মিশ্রণে গোলমাল বড় একটা কারণ হতে পারে। অনেক সময় নির্দিষ্ট গ্যাসের পরিবর্তে অন্য কোনো গ্যাস ব্যবহারবিস্তারিত…


মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসির পর আর্জেন্টিনার জাতীয় দলের ১০ নম্বর জার্সি শুধু একটা সংখ্যা নয়; এটা ফুটবলের ইতিহাস আর গর্বের প্রতীক। মেসি জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর কে এই ঐতিহ্যবাহী জার্সি পরবেন, সেই প্রশ্ন এখন সবার মুখে। কিন্তু আপাতত আর্জেন্টিনা এই জার্সি কাউকেই দিচ্ছে না। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুসারে, নভেম্বরের দুই প্রীতি ম্যাচে ১৩ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে লা বোমবোনেরায় এবং ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ১০ নম্বর জার্সি কেউ পরবেন না। কোচ লিওনেল স্ক্যালোনির দল এমন সিদ্ধান্ত নিয়েছে কারণ প্রীতি ম্যাচে ১বিস্তারিত…


তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার

পশ্চিম তুরস্কের আফিওনকারাহিসার প্রদেশে গুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। পরে পাশের এসকিশেহির প্রদেশ থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার পর বিভিন্ন স্থান থেকে তিনটি আলাদা গাড়িতে করে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনার পর হামলাকারী পালিয়ে গেলে তাকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, আয়াজিনি গ্রামের কাছে তিনজন এবং কিয়ির গ্রামের কাছে আরো তিনজন নিহত হন। এ ছাড়া ইউকারিতানদির গ্রামে দুইবিস্তারিত…


দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৬১২ পর্যটক

অনুমোদন জটিলতা কাটিয়ে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার পর দ্বিতীয় দিনেই পর্যটকদের ব্যাপক আনাগোনা দেখা গেছে। শুক্রবারে (৬ নভেম্বর) কক্সবাজার থেকে ৩টি জাহাজ ১ হাজার ৬১২ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়েছে। প্রশাসন ও পর্যটন খাত সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, প্রথম দিনে কেবল একটি জাহাজ চললেও দ্বিতীয় দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়ার পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত হয় এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। সকালের দিকে নুনিয়ারছড়া ঘাট থেকে তিনটি জাহাজই নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা শুরু করে এবং দুপুরের মধ্যে পর্যটকদের দ্বীপে পৌঁছানোরবিস্তারিত…


কারখানার ভেতর জুমার নামাজ পড়া যাবে?

জুমার নামাজ আদায় শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে, তার মধ্যে একটি হলো, সকলের জন্য নামাজে অংশগ্রহণের আম (সাধারণ) অনুমতি থাকতে হবে। তবে কোনো নিরাপত্তাজনিত কারণে যদি কোনো এলাকায় প্রবেশ বা বের হওয়ার সাধারণ অনুমতি না থাকে তাহলে সেখানে জুমার নামাজ আদায় করা যাবে কিনা? যেমন, একজন জানতে চেয়ে প্রশ্ন করেছেন— ‘আমাদের মুরগীর ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরির ভেতরই কর্মচারীদের থাকার ব্যবস্থা আছে। মুরগীর জন্য মহাক্ষতিকর ভাইরাসজনিত সমস্যার কারণে কর্মচারীদের বাইরে যাওয়া নিষেধ থাকে। ফলে সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ ফ্যাক্টরির ওয়াক্তিয়া নামাজ ঘরেই আদায় করে থাকে। একই সমস্যার কারণে তাদেরকে জুমার জন্যওবিস্তারিত…


পার্টিতে বিশেষভাবে নজর কাড়লেন অভিষেক-ঐশ্বরিয়া

দীর্ঘদিন ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা চলছে বলিউডে। তাদের বিচ্ছেদের গুঞ্জনও কম হয়নি। এমন আলোচনার মধ্যেই একসঙ্গে জনসমক্ষে হাজির হলেন এই তারকা দম্পতি। মণীশ মলহোত্রার দীপাবলির পার্টিতে অভিষেকের হাত ধরে প্রবেশ করেন ঐশ্বরিয়া। তাদের একসঙ্গে উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতি বছরের মতো এবারও মুম্বাইয়ে দীপাবলি উপলক্ষে তারকাদের নিয়ে বিশেষ আয়োজন করেন ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা। বলিউডের পরিচিত অনেক মুখই সেখানে উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন সাইফ আলি খান, কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার ও জেনেলিয়া ডি’সুজার মতো তারকারা। তবেবিস্তারিত…


যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

যশোর সদর উপজেলার শানতলায় শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শানতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহানারা খাতুন ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, আতিয়ার রহমান মাদকাসক্ত। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। মাদক সেবন ও পারিবারিক বিরোধের জেরে শুক্রবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিয়ার রহমান স্ত্রী শাহানারাকে মারধর করেন। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের। স্থানীয়রাবিস্তারিত…


নেত্রকোনার সীমান্তে এক দিনে ১৪ লাখ টাকার পণ্য জব্দ

নেত্রকোনার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, কয়লা, গরু, বাঁশ, মদসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার টাকা। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার (৬ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এসব তথ্য জানানো হয়। বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে ভরতপুর বিওপির একটি দল কালিকাপুর এলাকা থেকে ছয়টি ভারতীয় কম্বল জব্দ করে। একই দিন বিকেলে কচুগড়া বিওপির সদস্যরা বনবেড়াবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!