Wednesday, September 23rd, 2026

 

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে বেসরকারি চেম্বারে রোগী দেখা নিষিদ্ধ

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এই এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরকারি হাসপাতালের চিকিৎসকদের রোগী দেখাও (প্র্যাকটিস) নিষিদ্ধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে মো. নূরুল ইসলাম সমকালকে বলেন, গত মাসে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার ভিত্তিতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে চিঠি জারিবিস্তারিত…


ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর পুনরায় হামলা চালাবেন নাকি শান্তি চুক্তির পথে এগোবেন- এ বিষয়ে তাকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে। সংঘাতের সমাধান না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এসব কথা বলেন ট্রাম্প। এমন একটি সময় ট্রাম্প হুমকিটা দেন, যেদিন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তার ওই ভাষণের সময় ইরানের প্রতিনিধিদলের একজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন না। কানায় কানায় পূর্ণ দর্শকের সামনে ‘বৈশ্বিক সরকার’ ধারণাও প্রত্যাখ্যান করেন ট্রাম্প। সেইসঙ্গে, রাশিয়া ওবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!