Friday, September 25th, 2026
সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ পরিষদের সব সদস্যরাষ্ট্রের বিরল ঐকমত্যের ভিত্তিতে এই নিন্দা জানানো হয় বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। নিরাপত্তা পরিষদের চলতি সভাপতির দায়িত্বে থাকা জাতিসংঘে নিযুক্ত ফরাসি প্রতিনিধি জেরোম বোনাফো এক যৌথ বিবৃতিতে বলেন, সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানায় নিরাপত্তা পরিষদের সদস্যরা। বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন বিষয়কবিস্তারিত…
মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী রাব্বি মণ্ডলকে (৩৫) ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফারজানা বেগমের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতৈল গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রাব্বি মণ্ডল শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামের নজরুল ইসলাম মণ্ডলের ছেলে। তিনি পেশায় বালু ব্যবসায়ী। পুলিশ জানায়, সংসারের প্রতি স্বামীর উদাসীনতা ও দায়িত্বহীনতায় ক্ষুব্ধ হয়ে ফারজানা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাইরে থাকার পর শুক্রবার ভোর ৫টারবিস্তারিত…
