মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী রাব্বি মণ্ডলকে (৩৫) ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফারজানা বেগমের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতৈল গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রাব্বি মণ্ডল শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামের নজরুল ইসলাম মণ্ডলের ছেলে। তিনি পেশায় বালু ব্যবসায়ী।
পুলিশ জানায়, সংসারের প্রতি স্বামীর উদাসীনতা ও দায়িত্বহীনতায় ক্ষুব্ধ হয়ে ফারজানা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাইরে থাকার পর শুক্রবার ভোর ৫টার দিকে রাব্বি বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। এ সময় ফারজানা ধারালো দা দিয়ে তাকে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ। পরে পাঁচ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি চলে যান তিনি। পরে রক্তমাখা অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে ফারজানার বাবা বিষয়টি রাব্বির পরিবারের সদস্যদের জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাব্বির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। একই দিন দুপুরে আমতৈল গ্রামের বাবার বাড়ি থেকে ফারজানাকে গ্রেপ্তার করা হয়।
নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক বিচার চাই।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহতের স্ত্রী হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতেবিস্তারিত…
নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা নদীতে ডুবেবিস্তারিত…
