সাংবাদিকের ওপর চড়াও হওয়ার ব্যাখ্যা দিলেন পরীমণি

গেল ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরীমণি। সেদিন আদলত প্রাঙ্গণে মেজাজ হারিয়ে এক গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হন তিনি। সংবাদকর্মীর বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগও আনেন। আজ ১৭ নভেম্বর দিলেন তার ব্যাখ্যা।

আজ মাদক মামলায় হাজিরা দিতে আদালতে যান পরীমণি। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় বলেন, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ করছ? তখন সে কার্ড শো করে বলল, “আমি কিন্তু সাংবাদিক”। তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি কর আমার সঙ্গে! আমি তো ছয় বছর ধরে আদালতে যাতায়াত করছি, কেউ বলতে পারবেন কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার হয়েছে। কেউ পারবে না।’

সেদিন পরীমণির অভিযোগে অনেকে ধরে নেন ওই গণমাধ্যমকর্মী দ্বারা ব্যাডটাচের শিকার হয়েছেন নায়িকা। তবে সে অভিযোগ অস্বীকার করেছিলেন ওই সাংবাদিক। আজ নিজের আচরণের পক্ষে যুক্তি দিয়ে পরীমণি বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লাগছে,’

আজ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন পরীমণি। এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে গেলে তাকে জানানো হয় মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বাবা হারালেন সোহম চক্রবর্তী
  • শেষ দিনের শুটিং নিয়ে আবেগঘন বার্তা অমির
  • বিতর্কের মাঝে বধূ বেশে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
  • অসুস্থ অমিতাভ বচ্চন, বন্ধ শুটিং
  • পার্টিতে বিশেষভাবে নজর কাড়লেন অভিষেক-ঐশ্বরিয়া
  • পরীমণির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ
  • পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
  • Copy link
    URL has been copied successfully!