নামাজে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যাবে?
নামাজে দাঁড়িয়ে একজন মুমিন নিজেকে আল্লাহর কাছে সঁপে দেন। নামাজ আদায়ের মুহূর্তটি আল্লাহর স্মরণে ডুবে থাকেন। পার্থিব সব ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত রেখে ইবাদত ও আল্লাহর সান্নিধ্য উপভোগ করেন। রাসুল (সা.) বলেন, ‘এমনভাবে আল্লাহর ইবাদত করো, যেন তাকে তুমি দেখতে পাচ্ছো। আর যদি দেখতে না পাও, তবে তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন।’ (বুখারি, হাদিস : ৫০; মুসলিম, হাদিস : ৮)
আরেক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে সুন্দরভাবে অজু করে, অতঃপর মন ও শরীর একত্র করে (একাগ্রতার সঙ্গে) দুই রাকাত নামাজ আদায় করে, (অন্য বর্ণনায় এসেছে, যেই নামাজে ওয়াসওয়াসা স্থান পায় না) তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।’ (নাসায়ি, হাদিস : ১৫১; বুখারি, হাদিস : ১৯৩৪)
শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যাবে?
নামাজে পার্থিব কারণে, যেমন কোনো বিপদাপদ বা আনন্দ-বেদনায় শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যায়। কিন্তু আল্লাহর মহব্বত ও ভয়, জান্নাত-জাহান্নামের স্মরণ বা তিলাওয়াতের সময় আয়াতের মর্ম উপলব্ধি করে কাঁদলে নামাজ নষ্ট হয় না। সাহাবায়ে কেরাম থেকে এমন ঘটনা বর্ণিত আছে।
আবদুল্লাহ বিন শাদ্দাদ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ফজরের নামাজে শেষ কাতারে দাঁড়িয়ে ওমর (রা.)-এর কান্না বিজড়িত আওয়াজ শুনেছি। তিনি তখন এই আয়াত তিলাওয়াত করছিলেন—
إِنَّمَا أَشْكُوْ بَثِّيْ وَحُزْنِيْ إِلَى اللهِ
(মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৩৫৮৫)
তাই নামাজে পার্থিব কারণে শব্দ করে কাঁদার ক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। কিন্তু আখেরাতের স্মরণে কাঁদলে নামাজ ভাঙবে না। এক্ষেত্রে শব্দ করে কাঁদলেও ইমাম, মুসল্লী সকলের নামাজ আদায় হয়ে যাবে।
সম্পর্কিত সংবাদ
চরিত্র ঠিক রাখতে যে দোয়া পড়বেন
সুন্দর চরিত্র মানুষকে অন্যের কাছে সম্মানিত করে, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে সাহায্য করে। পক্ষান্তরেবিস্তারিত…
কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
প্রেমের সম্পর্ক বা পরিবার বিয়েতে রাজি না হলে অনেকে কোর্ট ম্যারেজ করেন। বাংলাদেশে কোর্ট ম্যারেজবিস্তারিত…
