Sunday, November 15th, 2026

 

শীতে কোন ধরনের রুম হিটার ব্যবহারে বিদ্যুৎ বিল বাঁচে?

শীতকালে ঘর উষ্ণ রাখতে অনেকেই রুম হিটার কেনার কথা ভাবেন, তবে শুধুমাত্র হিটারের দাম না দেখে বরং সেটি কতটা বিদ্যুৎ খরচ করছে সে বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। বাজারে মূলত রডযুক্ত হ্যালোজেন হিটার, ফ্যান হিটার বা ব্লোয়ার এবং তেলযুক্ত রেডিয়েটার বা অয়েল হিটার পাওয়া যায়। কোনো হিটার কম সময়ে ঘর গরম করলেও বিদ্যুতের মিটার দ্রুত ঘোরায়, আবার কোনোটি দীর্ঘ সময় ধরে কার্যকর থেকেও তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে। সিরামিক ফ্যান হিটার বা ব্লোয়ার সাধারণত ১৫০০ থেকে ২০০০ ওয়াটের হয়ে থাকে, যা দ্রুত ঘর গরম করলেও প্রতিদিন কয়েক ঘণ্টা চালালে প্রচুরবিস্তারিত…


নামাজে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যাবে?

নামাজে দাঁড়িয়ে একজন মুমিন নিজেকে আল্লাহর কাছে সঁপে দেন। নামাজ আদায়ের মুহূর্তটি আল্লাহর স্মরণে ডুবে থাকেন। পার্থিব সব ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত রেখে ইবাদত ও আল্লাহর সান্নিধ্য উপভোগ করেন। রাসুল (সা.) বলেন, ‘এমনভাবে আল্লাহর ইবাদত করো, যেন তাকে তুমি দেখতে পাচ্ছো। আর যদি দেখতে না পাও, তবে তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন।’ (বুখারি, হাদিস : ৫০; মুসলিম, হাদিস : ৮) আরেক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে সুন্দরভাবে অজু করে, অতঃপর মন ও শরীর একত্র করে (একাগ্রতার সঙ্গে) দুই রাকাত নামাজ আদায় করে, (অন্য বর্ণনায় এসেছে, যেই নামাজে ওয়াসওয়াসা স্থান পায়বিস্তারিত…


যে খাবারগুলো খেলে প্রস্রাব ঘোলাটে হতে পারে

প্রস্রাব ঘোলাটে হওয়াটা মাঝে মাঝে অদ্ভুত বা উদ্বেগজনক মনে হতে পারে। তবে এটি সবসময় কোনো স্বাস্থ্য সমস্যার লক্ষণ নয়। প্রতিদিন আপনি কতটা পানি পান করছেন, কী ধরনের খাবার খাচ্ছেন, কী ওষুধ সেবন করছেন কিংবা আপনার কোনো শারীরিক অবস্থা রয়েছে কি না- এসবের ওপর ভিত্তি করে প্রস্রাবের রঙ পরিবর্তিত হতে পারে। কখনো কখনো আপনার গ্রহণ করা খাবার বা পানীয়ের কারণে সাময়িকভাবে প্রস্রাব ঘোলাটে দেখাতে পারে। তবে প্রস্রাব ঘোলাটে হওয়ার জন্য সবসময় খাবারকে দায়ী করা যায় না। যদি বারবার প্রস্রাব ঘোলাটে হতে থাকে, বিশেষ করে প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া হওয়া, জ্বরবিস্তারিত…


স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকার রফিকউজ্জামান হাসপাতালে

গুরুতর অসুস্থ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী জিন্নাত আরা জামান। গতকাল শনিবার দিবাগত রাতে মোহাম্মদ রফিকউজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জিন্নাত আরা জামান। তিনি বলেন, ‘ওনার (রফিকউজ্জামান) অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছু মনে রাখতে পারেন না। কথা জড়িয়ে যায়। গত পরশু থেকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গতকাল রাতে প্রচণ্ড পেটব্যাথা হচ্ছিল। রাত সাড়ে দশটা এগারোটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাই।’ বেশকিছু দিন ধরে অসুস্থ রফিকউজ্জামান। এর আগে গেল ১০ নভেম্বর যোগাযোগবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!