কলারোয়ায় বিজ্ঞান বিভাগে প্রথম শেখ রাফিয়াল আফাক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী শেখ রাফিয়াল আফাক। সে মোট ১ হাজার ১৩০ নম্বর পেয়েছে।

রাফিয়াল আফাকের বাবা জামিল আক্তার চন্দনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং মা নিগার সুলতানা শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক। শিক্ষক বাবা-মায়ের সন্তান রাফিয়াল ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

উপজেলায় বিজ্ঞান বিভাগে প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে রাফিয়াল জানায়, ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। মানুষের সেবা করার পাশাপাশি একজন দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন। সেই লক্ষ্যেই আগামী দিনে আরও মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে চায় সে।

রাফিয়ালের বাবা-মা জানান, ছেলের এ সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার স্বপ্ন পূরণে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবেন তারা।
রাফিয়াল আফাকের এ কৃতিত্বে শিক্ষক, সহপাঠী ও স্বজনরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। সে সকলের কাছে দোয়াপ্রার্থী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে ভুয়া রেজুলেশন ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
  • ৫ বর্ষের অকৃতকার্যদের পরীক্ষার সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ করা হয়েছে
  • জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন
  • ইবিতে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান
  • ১১ বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ, দায়িত্ব পেলেন যারা
  • Copy link
    URL has been copied successfully!