ঝাউডাঙ্গা মাদ্রাসা থেকে ৮ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত হওয়ায় জাওয়াদ মুতাম্মিমকে ক্রেস্ট প্রদান করা হয়েছে
জাওয়াদ মুতাম্মিম
পিতা: মাওলানা নূরুল আলম
প্রভাষক আরবি, অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা সিলেট।
তার দাদা মাওলানা আবদুল বারী সাহেব সাবেক প্রিন্সিপাল ঝাউডাংগা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
তার ছোট ভাই ফাতিহ হাম্মাদ।
আগামী ০৯/১০/২০২৬ তারিখে মিরপুর ঢাকা থেকে টেন মিনিট স্কুল এবং EBL BANK কতৃক আয়োজিত ২০২৫ ইং সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঝাউডাংগা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাতক্ষীরা হতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হওয়ায় কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে।
সে এর আগেও টেন মিনিট স্কুল কতৃক বিভিন্ন পুরস্কার সার্টিফিকেট ও নগত টাকা পেয়েছে। তাছাড়া সে শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টংগী ঢাকা থেকে প্রথম স্থান অর্জন করেছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সিলেটের সুনামগঞ্জ থেকে বিভিন্ন সম্মাননা পুরস্কার পেয়েছে।
ভবিষ্যতে সে একজন বি সি এস ক্যাডার হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে চাই।
সম্পর্কিত সংবাদ
একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে সর্বশেষ তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে।বিস্তারিত…
