শীতে কোন ধরনের রুম হিটার ব্যবহারে বিদ্যুৎ বিল বাঁচে?
শীতকালে ঘর উষ্ণ রাখতে অনেকেই রুম হিটার কেনার কথা ভাবেন, তবে শুধুমাত্র হিটারের দাম না দেখে বরং সেটি কতটা বিদ্যুৎ খরচ করছে সে বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। বাজারে মূলত রডযুক্ত হ্যালোজেন হিটার, ফ্যান হিটার বা ব্লোয়ার এবং তেলযুক্ত রেডিয়েটার বা অয়েল হিটার পাওয়া যায়।
কোনো হিটার কম সময়ে ঘর গরম করলেও বিদ্যুতের মিটার দ্রুত ঘোরায়, আবার কোনোটি দীর্ঘ সময় ধরে কার্যকর থেকেও তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে।
সিরামিক ফ্যান হিটার বা ব্লোয়ার সাধারণত ১৫০০ থেকে ২০০০ ওয়াটের হয়ে থাকে, যা দ্রুত ঘর গরম করলেও প্রতিদিন কয়েক ঘণ্টা চালালে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। অন্যদিকে, ৮০০ থেকে ১২০০ ওয়াট ক্ষমতার হ্যালোজেন বা রডযুক্ত হিটারগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির আশপাশ গরম রাখার জন্য উপযুক্ত এবং ব্লোয়ারের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে।
তবে সারা রাত বা দীর্ঘক্ষণ ঘর উষ্ণ রাখার জন্য অয়েল ফিলড রেডিয়েটার বা অয়েল হিটার সবচেয়ে বেশি লাভজনক হতে পারে। যদিও এই হিটারগুলোর ওয়াট ক্ষমতা বেশি থাকে, তবুও এতে থাকা স্বয়ংক্রিয় থার্মোস্ট্যাট নির্দিষ্ট তাপমাত্রা অর্জনের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ফলে তেল একবার গরম হয়ে গেলে দীর্ঘক্ষণ ধরে ঘর উষ্ণ রাখে এবং সামগ্রিকভাবে বিদ্যুতের খরচ অনেক কম হয়।
তাই ব্যবহারের প্রয়োজনীয়তা ও সময়সীমার ওপর নির্ভর করে সঠিক হিটার বেছে নিলে পকেটে বাড়তি চাপ এড়ানো সম্ভব।
সম্পর্কিত সংবাদ
হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসঙ্গে
দেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও এবার নিয়ে এলো ৭০০০ এমএএইচ ব্যাটারির নতুন একটি স্মার্টফোন হেলিওবিস্তারিত…
সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী
সাইবার হামলার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি চিহ্নিত করে তা প্রতিরোধের ওপর জোর দেওয়ারবিস্তারিত…
