ওষুধ ছাড়াই ঘুমের সমস্যা দূর করুন মাত্র ১ মিনিটে
ক্লান্তি দূর করতে ঘুম একটি দারুণ উপায়। তাই সারাদিনের ব্যস্ততা শেষে একটু প্রশান্তির আশায় রাতে আমরা বিছানায় যাই। তবে সমস্যা হলো, শরীর ভীষণ ক্লান্ত থাকলেও ঘুম আসে না চোখে। অনিদ্রায়, পায়ের গোড়ালি বা পেশির ব্যথায় বালিশে এপাশ ওপাশ করেই রাত কাটে। আর সকালেজুড়ে চোখে নেমে আসে রাজ্যের ক্লান্তি, শরীরজুড়ে অস্থিরতা। এমন সমস্যা কি আপনারও? তবে জেনে নিন মাত্র ১ মিনিটের এই সমস্যা দূর করার উপায়-‘কাফ রেইজ’। জি, প্রতিদিন ঘুমানোর আগে এই ব্যায়ামের অভ্যাস আপনার ঘুমকে করবে গভীর ও প্রশান্তিদায়ক। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে-
কাফ রেইজ কী?
আমাদের পায়ের নিচের পেছনের অংশের পেশিকে ‘কাফ মাসল’ বলা হয়। চিকিৎসা বিজ্ঞানে শরীরের ‘দ্বিতীয় হৃৎপিণ্ড’ নামে পরিচিত এই অংশটি। কাফ রেইজ হলো এই পেশির ব্যায়াম। প্রতিদিন ঘুমানোর আগে বিছানার পাশে দাঁড়িয়ে এই ব্যায়ামটি করলে শরীরে জাদুকরী পরিবর্তন ঘটে এবং ঘুম গভীর হয়।
কাফ রেইজ করার পদ্ধতি
প্রথমে সমতল জায়গায় সোজা হয়ে দাঁড়ান। এরপর পায়ের আঙুলের ওপর ভর দিয়ে গোড়ালি মাটি থেকে ওপরে তুলুন এবং ধীরে ধীরে নিচে নামান। এভাবে মাত্র ২০ বার বা ১ মিনিট পেশিটি উঠানাম করান। এর পর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ুন।
যেভাবে কাজ করে এই পদ্ধতি
সারাদিন একটানা বসে বা দাঁড়িয়ে কাজ করলে অনেকের পা ফুলে বা পায়ের নিচের অংশে রক্ত ও তরল জমে যায়। এতে পা ভারী ভারী বা পেশিতে টান টান লাগে। কাফ রেইজ করলে পায়ের পেশি সংকুচিত হয়ে নিচে জমে থাকা রক্তকে ওপরের দিকে হৃৎপিণ্ডে পাম্প করে। এতে পায়ের পেশিতে টান ধরাভাব ও ব্যথা কমে এবং শরীর হালকা বোধ হয়।
কাফ রেইজের উপকারিতা
এই ব্যায়ামটি শরীর ও মনকে শান্ত করতেও কার্যকরী ভূমিকা পালন করে।
স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা কমিয়ে স্নায়ুতন্ত্রকে শান্ত করে।
রাতের খাবারের পর এই ব্যায়াম করলে রক্তে শর্করার ভারসাম্য ঠিক থাকে।
রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার প্রবণতাও দূর হয়।
তাই রাতে গভীর ঘুম ও সকালে সতেজতা অনুভব করতে আজ রাত থেকেই ঘুমানোর আগে এই ব্যায়াম শুরু করুন।
সম্পর্কিত সংবাদ
যে খাবারগুলো খেলে প্রস্রাব ঘোলাটে হতে পারে
প্রস্রাব ঘোলাটে হওয়াটা মাঝে মাঝে অদ্ভুত বা উদ্বেগজনক মনে হতে পারে। তবে এটি সবসময় কোনোবিস্তারিত…
ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ কী, সতর্ক করলেন চিকিৎসকরা
ফুসফুসের ক্যান্সার বিশ্বজুড়েই উদ্বেগজনক একটি রোগ। তবে প্রাথমিক পর্যায়ে এ রোগের লক্ষণ অনেক সময় স্পষ্টভাবেবিস্তারিত…
