Quick News

 

মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা

যশোরে এক বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর এলাকার নয়ন কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৫৫) যশোর শহরের শংকরপুর এলাকার ইসাহাক সড়কের মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলর অফিসের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আলমগীর হোসেনকে গুলি করে। গুলিটি তার মাথার বাম পাশে বিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিস্তারিত…


যশোরে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

যশোরের কেশবপুরে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন—কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের বাসিন্দা মোটরসাইকেলচালক ওয়াস কুরুনী (৩৫) ও একই গ্রামের বাসিন্দা ভ্যানচালক কুবাদ আলী (৬৫)। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে কেশবপুর উপজেলার মধ্যকুল মান্দারতলা থেকে ঘের ব্যবসায়ী ওয়াস কুরুনী মোটরসাইকেলযোগে কেশবপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কুবাদ আলীর ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা দুজনেই মারাত্মক আহত হন। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায়বিস্তারিত…


আগামীতে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত

জাতীয় স্বার্থে অতীতের মতো বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতারাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আগামী নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই একসঙ্গে বসে জাতির জন্য চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ারও প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াত আমির। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে গিয়ে এসব বিষয়ে আলোচনা করেন জামায়াত আমির। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি। পরে প্রেসবিস্তারিত…


স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এম.এ. মান্নান আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী এম.এ.মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বড় মেয়ে সুরাইয়া মান্নান। গতকাল বিকেলে জানাজা শেষে রাজধানীর মোহম্মদপুরের তাজমহল রোড এলাকার কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। শিল্পী এম.এ. মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী বলেন, ‌‘এম. এ. মান্নান ভাই পরপারে চলে গেলেন নিঃশব্দে! অথচ, গেল সপ্তাহের প্রতিটিবিস্তারিত…


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণা

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে আফগানিস্তান। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৯–২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। বিশ্বকাপ ও সিরিজ- দুই আসরেই আফগানিস্তানের নেতৃত্বে থাকছেন রশিদ খান। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং কাঁধের চোট কাটিয়ে ফেরা ডানহাতি পেসার নাভিন উল হক। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের সুবাদে জায়গা ধরে রেখেছেন বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ ইসহাক। তরুণবিস্তারিত…


স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। বড় ছেলে তারেক রহমান তার দাফন প্রক্রিয়ায় অংশ নেন। এ সময় কিছুটা দূরত্বে সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা রহমান সিঁথিসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এর বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে দাঁড়িয়ে দাফন প্রক্রিয়াবিস্তারিত…


খালেদা জিয়ার জানাজাস্থলে কঠোর নিরাপত্তা বলয়

বিএনপি চেয়ারমারসন ও ‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিম মোতায়েন রয়েছে। ‎ ‎বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এমন দৃশ্য দেখা যায়। ‎এদিকে, দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজায় অংশ নিতে গতকাল গভীর রাত থেকে সারাদেশ থেকে নেতাকর্মীরা এসে জমায়েত হওয়া শুরু করেছে। নামাজে জানাজাকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশ মুখে তল্লাশির পাশাপাশি বিশেষ চেকপোস্টবিস্তারিত…


খালেদা জিয়ার জানাজা ও দাফনের সিদ্ধান্ত পরে জানানো হবে: রুহুল কবির রিজভী

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি। সেখানে সকাল ৯টায় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রুহুল কবির রিজভী ব্রিফিংয়ে বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার থেকে সাত দিনব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শোকের সময়ে দেশে বিএনপির সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সর্বস্তরেরবিস্তারিত…


খালেদা জিয়া ছিলেন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপসহীন ভূমিকা দীর্ঘ লড়াই-সংগ্রামে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ড. ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটিবিস্তারিত…


বেগম খালেদা জিয়া আর নেই

ডেস্ক নিউজ :: বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।’বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!