খালেদা জিয়ার জানাজাস্থলে কঠোর নিরাপত্তা বলয়

বিএনপি চেয়ারমারসন ও ‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিম মোতায়েন রয়েছে।

‎বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

‎এদিকে, দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজায় অংশ নিতে গতকাল গভীর রাত থেকে সারাদেশ থেকে নেতাকর্মীরা এসে জমায়েত হওয়া শুরু করেছে। নামাজে জানাজাকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশ মুখে তল্লাশির পাশাপাশি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

‎দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজাকে কেন্দ্র করে সকাল ১০টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ডিএমপি ৩৪২ জন ও এপিবিএন ৩৬৩ জন পুলিশ সদস্য এবং ১টি সোয়াট টিম মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি, ৪০০ জন বিজিবি সদস্য,পোশাক পরিহিত ৮১০ জন র‍্যাব সদস্য, ৬০০ আনসার সদস্য, ৬০০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য ও ২৪ জন কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি, কয়েক প্লাটুন সেনাবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নামাজে জানাজায় সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চেকপোস্টের পাশাপাশি বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বিরোধীদলীয় নেতা
  • শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না : মির্জা ফখরুল
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!