Quick News
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আসা ভ্রমণকারীদের ভিসা প্রদান এবং সৌদিতে প্রবেশও স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। সৌদিতে প্রবেশের আগে ২১ দিনের মধ্যে ওই তিনটি দেশের যেকোনো একটিতে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদিবিস্তারিত…
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটিতে এমন ঘোষণার পর কর্মকর্তাদের অনেকে ডিভাইস ধ্বংস করে ফেলেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে ‘উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদ বা পরিষেবা কর্মীদের’ সবার জন্য মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানের এক কর্মকর্তা ফোন থেকে নিষেধাজ্ঞার আদেশটি পড়ছেন। অন্যদিকে আরেক কর্মকর্তা ফোনগুলো ভেঙে ফেলছেন। আদেশে বলা হয়েছে, ফোন ব্যবহার করলেবিস্তারিত…
ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা
দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারে মূল্য ঘোষণা করেছে সংগঠনটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা.বিস্তারিত…
নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৩
নেত্রকোনায় কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর রাত থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন— কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫), ডাউকি এলাকার আশরাফুল ইসলাম (৩০) এবং মদন উপজেলার কাইটাল গ্রামের রাজিব (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরতে তার নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকেবিস্তারিত…
কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
বিশ্বকাপে কোয়ালিফাই করেই ইতিহাস গড়েছিল কুরাসাও। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটি এবার জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নেমে পেয়ে গেছে প্রথম গোলের দেখাও। বিশ্বমঞ্চে জালের দেখা পেতে তাদের অপেক্ষা ছিল মাত্র ২১ মিনিটের! তবে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে পিছিয়ে আছে তারা। কুরাসাওয়ের জালে বল পাঠাতে জার্মানির সময় লেগেছে মাত্র ৬ মিনিট। মিডফিল্ডার ফেলিক্স এনমেচার গোলে শুরুতেই এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপের অভিষেক ম্যাচে কুরাসাওকে হয়তো কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে। কিন্তু হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকবিস্তারিত…
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
দেশের চলমান ব্যাংক সংকট ও গ্রাহকদের বিক্ষোভের মুখে তুমুল আলোচনায় থাকা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। আরও জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। ইসলামীবিস্তারিত…
আসন্ন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান আজমল উদ্দীন অংশগ্রহণ করছেন কী? এ বিষয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে
আসন্ন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান আজমল উদ্দীন কী আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন?
নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু। নিহত আবু বক্কার ও ওমর ফারুক নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের মো. মাজেদুল শেখের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুপুত্র নিয়ে ঘরে শুয়ে ছিলেন তাদের মা। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। এই ফাঁকে শিশু দুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। পরে ঘুম থেকে উঠেবিস্তারিত…
