Quick News
রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ম্রত্যুদণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করেবিস্তারিত…
আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর
ইসলামিক বিপ্লবকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষায় আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার (৩ মে) দেশটির ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং খোরদাদ ১৫ গণঅভ্যুত্থান উপলক্ষে দেওয়া বিবৃতিতে এ অঙ্গীকার করেছে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর বলেছে, “সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি কর্মকাণ্ড বিশ্বের সামনে ‘মানবাধিকারের ভণ্ড দাবিদারদের আসল চেহারা’ উন্মোচন করেছে। মিনাবের একটি স্কুলে তাদের হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যা তাদের ‘শত শত অপরাধের’ মধ্যে অন্যতম।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইরান হুমকি ও আগ্রাসনের মুখেবিস্তারিত…
খানজাহান আলীর মাজারের দীঘি থেকে সরিয়ে নেওয়া হলো সেই কুমির
বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার সংলগ্ন দিঘি থেকে একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কুমির বিশেষজ্ঞরা দিঘির পূর্বপাড়ের একটি ছোট পুকুর থেকে মাদী কুমিরটিকে ধরেন। পরে এর চোখ ও পা বেঁধে বন বিভাগের গাড়িতে তোলা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে। এর আগে কুমিরটিকে উদ্ধারের জন্য সকাল থেকে বন বিভাগসহ প্রশাসনের লোকজন মাজার এলাকায় অবস্থান করে। বেলা ১১টার দিকে দিঘির পূর্বপাড়ে কুমিরটির দেখা মেলে। পরে সেটি ধরার কার্যক্রম শুরু হয়। ১২টার দিকে খাবারের প্রলোভন দিয়েবিস্তারিত…
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে পাইকারিতে বেড়েছে ১৯.৮৫ শতাংশ। এছাড়া সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩.৯৬ শতাংশ। বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন ট্যারিফ ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করাবিস্তারিত…
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনের আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিবেশী ও বড় শক্তি-এই দুই দেশের কোনো সফরেই না গিয়ে মালয়েশিয়ায় যাচ্ছেন তিনি। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানায়। সরকার ও কূটনৈতিক সূত্র বলছে, ভূরাজনৈতিক ভারসাম্য এবং কৌশলগত বিবেচনায় এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মালয়েশিয়া সরকার গত সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চিঠি দিয়েছে। দুইবিস্তারিত…
কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৩ জুন) ভোরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন— কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মোঃ গোলাম রাব্বানীর ছেলে মোঃ মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মোঃ শাহীন (২৮)। স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোররাত আনুমানিক দুইটার দিকে মহিউদ্দিন ও শাহীন ভারতের সীমান্ত পার হয়ে কালিন্দি নদী সাঁতরে কালিগঞ্জের বসন্তপুর ঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন।বিস্তারিত…
রংপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
রংপুরের মিঠাপুকুরে নেশাজাতীয় অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার বালারহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৬০) ও একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (৫৫)। গুরুতর অসুস্থ ব্যক্তি হলেন- বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে এরশাদ মিয়া (৪০)। স্থানীয় সূত্রেবিস্তারিত…
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু। রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৬২২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৩ হাজার ৮১৩বিস্তারিত…
ইবিতে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি :: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ ’ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিভাগের সেমিনার লাইব্রেরিতে এ সেমিনারের আয়োজন করে বিভাগটি। সেমিনারে “ইসলামে অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গ: প্রেক্ষিত রাসূল সা. ও খোলাফায়ে রাশেদার যুগ” প্রবন্ধের ওপর আলোচনা করা হয়। সেমিনারে প্রবন্ধটি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এম.ফিল গবেষক মো: তবিবুর রহমান উপস্থাপন করেন। সেমিনারে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা: জালাল উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: সেকান্দার আলী।বিস্তারিত…
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান
ইবি প্রতিনিধি :: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ ’ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিভাগের সেমিনার লাইব্রেরিতে এ সেমিনারের আয়োজন করে বিভাগটি। সেমিনারে “ইসলামে অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গ: প্রেক্ষিত রাসূল সা. ও খোলাফায়ে রাশেদার যুগ” প্রবন্ধের ওপর আলোচনা করা হয়। সেমিনারে প্রবন্ধটি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এম.ফিল গবেষক মো: তবিবুর রহমান উপস্থাপন করেন। সেমিনারে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা: জালাল উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: সেকান্দার আলী।বিস্তারিত…
