Quick News
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। এই দল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডেও টিকে গেলেন তিনি। রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আজ এই ঘোষণা দেওয়া হয়। প্রত্যাশা অনুযায়ী, ঘোষণাটি ছিল নানা আলোচনা, বড় বড় তারকাদের উপস্থিতি এবং কিছু চমকে ভরপুর। ফুটবলের অন্যতম নামী এই কোচের অধীনে, পাঁচবারের বিশ্বকাপ জয়ী এবং একমাত্র দেশ হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণকারী সেলেসাওরা এবার এক ঝাঁক তারকা ও নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে। দীর্ঘ আড়াই বছরবিস্তারিত…
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে কমিটি। এছাড়া সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর আগে রোববার (১৭ মে) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।বিস্তারিত…
১১ বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ, দায়িত্ব পেলেন যারা
সরকার একযোগে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত পৃথক ১১টি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন উপাচার্য পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নিয়োগের শর্ত অনুযায়ী, নবনিযুক্ত উপাচার্যরা যোগদানের তারিখ থেকে চার বছরবিস্তারিত…
নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীতে গোসল করতে গিয়ে ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে নিখোঁজ সীমা খানম (১৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা চর ইচাখালি থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করা হয়। উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ শাহ আলম বলেন, সীমা ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানি নুরজাহান বেগমের বাড়িতে থাকতেন। পরিবারের সদস্যরা জানান, সীমা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গত রোববার (১০ এপ্রিল) বিকালে সীমা তার নানির সঙ্গে এলাকার মধুমতি নদীতে গোসলবিস্তারিত…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
২০২৪ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ২টার পর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। ফলে দুপুরের পর থেকেই অনলাইনে ফলাফল উন্মুক্ত করা হয়। এবারের পরীক্ষায় দেশের ৩৪৫টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৩১টি বিষয়ে মোট ৩ লাখ ২৮ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরাও ছিলেন। পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৪৬ শতাংশ। শিক্ষার্থীরাবিস্তারিত…
কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল মাদরাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় মোট ৮৯ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। রোববার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ভিসির কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হয়েছে৷ সেজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা প্রশংসারবিস্তারিত…
সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
সুনামগঞ্জে খলার ধান তুলতে গিয়ে বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত আঁখি আক্তার (১৫) সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে স্থানীয় ইয়াকুব উল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নলুয়ারপাড় গ্রামে বাড়ির সামনের খলায় (ধান শুকানোর চাতাল) ধান শুকাতে দেওয়া হয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে পরিবারের সদস্যদের সাথে ধান গুছিয়ে আনতে যায় আঁখি। এ সময় আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলেবিস্তারিত…
নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুরে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুরে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এছাড়াও দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে আরেকজন নিহত হয়েছেন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতেবিস্তারিত…
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মিজান মিয়া (৬৩) নামে এক কুলির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে পুনিয়াউট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। মৃত মিজান জেলা শহরের উত্তর পুনিয়াউট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কুলির কাজ করতেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, সন্ধ্যায় স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মিজান মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরহেবিস্তারিত…
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭) এবং ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন। তবে নিহত সিএনজিচালকের পরিচয় এখনও জানা যায়নি। তিওর জালাল গ্রামের বাসিন্দা ও বালীজুরি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলী নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়েবিস্তারিত…
