নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু। নিহত আবু বক্কার ও ওমর ফারুক নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের মো. মাজেদুল শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুপুত্র নিয়ে ঘরে শুয়ে ছিলেন তাদের মা। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। এই ফাঁকে শিশু দুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। পরে ঘুম থেকে উঠে সন্তানদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে ছোট ছেলে ওমর ফারুকে ভাসতে দেখেন। এ সময় পুকুরে নেমে খোঁজাখুঁজি করে আবু বক্কারকেও উদ্ধার করা হয়। পরে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • রংপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
  • নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
  • সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
  • নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!