গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, ঘটনা কী?

তৌসিফ মাহবুব ও সাফা কবিরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। শোবিজে প্রায় একই সময়ে তাদের পথচলা শুরু। যদিও বন্ধুত্বটা তার চেয়েও পুরনো। কিছুদিন আগেই তারা ঘুরতে গিয়েছিলেন সিলেটে। সেসব মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এর মধ্যেই একটি ফেসবুক পেজে দেখা গেল ভিন্ন এক ভিডিও। যেখানে গায়ে হলুদের আয়োজনে তৌসিফ ও সাফা। তাদের পরনে হলুদের সাজপোশাক। যেন তাদেরই গায়ে হলুদের অনুষ্ঠান!

একটি রিসোর্টে হয়েছে এই আয়োজন। সাফার পরনে হলুদের ওপর নানা রঙের নকশা করা লেহেঙ্গা, আর তৌসিফের পরনে হলুদ পাঞ্জাবি ও কুর্তি। তাদের ঘিরে আরও অনেক তরুণ। খুশির আমেজে তৌসিফ-সাফার রসায়ন। কিন্তু বিষয়টা কী?

জানা গেছে, এটি আসলে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র। তারা বিয়ের নানা আয়োজনের পোশাক ডিজাইন ও বিক্রি করে। তৌসিফ-সাফাকে এমন আবহে দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। দুদিনেই বিজ্ঞাপনচিত্রটির ভিউ প্রায় সাড়ে চার লাখ। অনেকেই তাদের অপূর্ব রসায়নের প্রশংসা করছেন। কেউ কেউ ভাবছেন এটি কোনো নাটকের দৃশ্য।

প্রসঙ্গত, ২৭ অক্টোবর ছিল তৌসিফের জন্মদিন। এবার সব ব্যস্ততা এড়িয়ে স্ত্রী ও বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন সিলেটে। সেই সফরে তৌসিফ-সাফার সঙ্গে ছিলেন তাদের আরও দুই বন্ধু মুমতাহিনা চৌধুরী টয়া ও সৈয়দ জামান শাওন। সিয়াম আহমেদেরও যাওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে ব্যস্ততায় তিনি যেতে পারেননি।

ভ্রমণের একটি ছবি শেয়ার করে তৌসিফ লিখেছেন, ‘বয়স বাড়ে, সময় বদলায়, জীবনের হিসাব বদলে যায়। কিন্তু কিছু বন্ধুত্ব মনে করিয়ে দেয়, জীবনে এখনো অনেক কিছু সুন্দর আছে।’

তৌসিফকে সামনে দেখা যাবে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব সিনেমায়। আই স্ক্রিনে মুক্তি পেয়েছে এটি। এতে তৌসিফের সঙ্গে আছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ৩ বছরের সম্পর্কের ইতি টানলেন সাইফপুত্র
  • সালমান শাহ হত্যা মামলা: এবারও জামিন পেলেন না ডন
  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু
  • ‘সিআইডি’-এর পরিচালক
  • ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
  • কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির
  • ভক্তদের দেখা দিলেন অমিতাভ বচ্চন
  • Copy link
    URL has been copied successfully!