(Untitled)
চোটের সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না বার্সেলোনার। অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছেন কোচ হান্সি ফ্লিক। আগে থেকে চোটে থাকা কোনো খেলোয়াড়কেই এই ম্যাচে পাচ্ছেন না তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে পারবেন না আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, এরিক গার্সিয়া ও জুলস কুন্দের কেউই। রোববার দলের সঙ্গে আংশিক অনুশীলন করলেও সোমবার অনুশীলনে ছিলেন না ক্রিস্টেনসেন। ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন এই ডেনিশ ডিফেন্ডার।
অন্যদিকে গার্সিয়া ও কুন্দে দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আগামী রোববারের ম্যাচেও তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আলাভেসের বিপক্ষে ৬-১ গোলের জয়ের পর ফ্লিকও চোটগ্রস্ত খেলোয়াড়দের ফেরার বিষয়ে আশাবাদী হতে পারেননি। তিনি বলেন, ‘তারা কবে ফিরবে, তা এখনো জানি না। আমরা কাজ করছি। তাদের উন্নতি ভালো, তবে আমাদের পরিস্থিতি আদর্শ নয়। পরের দুটি ম্যাচ আমাদের সামলে নিতে হবে। ক্রিস্টেনসেন অনুশীলনে ফেরার কাছাকাছি, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।’
সোমবারের অনুশীলনে ছিলেন না দানি ওলমো, মার্ক কাসাদো ও রুনি বার্দঘজিও। তাদের অনুপস্থিতিতে বার্সেলোনার অনুশীলনে যোগ দেন কয়েকজন তরুণ ফুটবলার।
আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে বার্সেলোনা।
সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে যাত্রা করবে ম্যারাডোনা স্টেডিয়াম
তিন বছর ধরে নীরব থাকা লা প্লাতার এস্তাদিও উনিকো দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে আবার ফুটবলেরবিস্তারিত…
গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ ই গ্রুপের ফাইনালে উঠেছে। আজ আজারবাইজানের বাকুতে সেমিফাইনালে ১-০বিস্তারিত…
