দেবহাটায় ৩০০ বোতল মাদকসহ একজন গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিল (এফএআইআরডিওয়াইএল) উদ্ধারসহ মো. সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে উপজেলার চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দির বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন ও আহম্মদ আলী এবং সহকারী উপপরিদর্শক আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তার সাইদুর রহমান পল্টু চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ পুলিশি পাহারায় সোমবার আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক
সাতক্ষীরার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবারবিস্তারিত…
সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের ২ যাত্রীবিস্তারিত…
