মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা-মেয়ে
নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার পাঁচ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও ছয় বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের লাহিড়ী বাড়ি দুর্গাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক শাহিন (৪০)। তিনি উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
তার ছেলে রাজিনের বয়স পাঁচ বছর। আহতরা হলেন শাহিনের স্ত্রী তুহিন ও তাদের ছয় বছর বয়সী মেয়ে মুমু।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গ্রামের বাড়ি আমতলী থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে কেন্দুয়া সদরের দিকে যাচ্ছিলেন শাহিন। দুপুর ১২টার দিকে তাদের মোটরসাইকেলটি লাহিড়ী বাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে অটোরিকশায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শাহিন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তুহিন ও মুমুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবা-ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে
একই পরিবারের বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় আমতলী গ্রামসহ পুরো কেন্দুয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত সংবাদ
পাবনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২
পাবনার সদর উপজেলায় বিএনপি নেতা ও হাট ইজারাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯বিস্তারিত…
ফোন হারালে কি হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে?
স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে ব্যক্তিগত তথ্য এবং হোয়াটসঅ্যাপ চ্যাট বড় ধরনের বিপদেরবিস্তারিত…
