Friday, October 30th, 2026
আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে যাত্রা করবে ম্যারাডোনা স্টেডিয়াম
তিন বছর ধরে নীরব থাকা লা প্লাতার এস্তাদিও উনিকো দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে আবার ফুটবলের গর্জন শোনা যাবে। আগামী ২৯ নভেম্বর আর্জেন্টিনা ও জার্মানির নারী দলের প্রীতি ম্যাচ দিয়ে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দেওয়া হচ্ছে। বুয়েনস আইরেস প্রদেশের রাজধানী লা প্লাতায় অবস্থিত এই মাঠ ২০২৩ সালে সংস্কারের জন্য বন্ধ হয়ে যায়। তারপর থেকে সেখানে কোনো খেলা হয়নি। সংস্কারকাজ এখনো চলমান হলেও নভেম্বরের এই ম্যাচ দিয়ে ফুটবল আবার ফিরছে। ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই দল এই ম্যাচ খেলবে। স্টেডিয়ামের পরিচালক এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুষ্ঠানবিস্তারিত…
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা-মেয়ে
নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার পাঁচ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও ছয় বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের লাহিড়ী বাড়ি দুর্গাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক শাহিন (৪০)। তিনি উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তার ছেলে রাজিনের বয়স পাঁচ বছর। আহতরা হলেন শাহিনের স্ত্রী তুহিন ও তাদের ছয় বছর বয়সী মেয়ে মুমু। প্রত্যক্ষদর্শীবিস্তারিত…
সাধারণ মানুষের জন্য কম দামে ফোল্ডিং ফোন আনছে স্যামসাং
ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোনের বাজারে আরও বৈচিত্র্য আনতে চলেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ২০২৭ সালের জন্য গ্যালাক্সি জেড ফোল্ড ৯ (Galaxy Z Fold 9) সিরিজের একটি নতুন মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার এই বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রযুক্তি জগতে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি জেড ফোল্ড ৯ এফই (Galaxy Z Fold 9 FE) নামে একটি সাশ্রয়ী ফোল্ডেবল ফোন বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। উচ্চমূল্যের কারণে এতদিন ফোল্ডিং ফোন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকলেও, নতুন এই পদক্ষেপের মাধ্যমে কম দামে ফোল্ডেবল স্মার্টফোন সর্বসাধারণের হাতে তুলে দেওয়াই মূল উদ্দেশ্য। দাম সহনীয় পর্যায়েবিস্তারিত…
জুমার খুতবার সময় কথা বললে যে ক্ষতি
বিভিন্ন মসজিদে দেখা যায়, ইমাম সাহেব জুমার খুতবা দেওয়ার সময় মুসল্লিরা বসে বসে গল্প করে। আবার অনেককে দেখা যায়, খুতবার সময় উচ্চস্বরে দরুদ পাঠ করে। আর আমাদের মসজিদে ছোটকাল থেকেই লক্ষ্য করছি যে, ঈদের নামাযের খুতবায় ইমাম সাহেব যখন তাকবীরে তাশরীক বলেন তখন সকল মুসলিস্ন একসঙ্গে উচ্চস্বরে ইমাম সাহেবের সাথে সাথে তাকবীর বলতে থাকেন। তাই এ বিষয়গুলো সম্পর্কে শরীয়তের বিধান কী? জুমা ও ঈদের খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা ওয়াজিব। খুতবা চলাকালীন সময়ে কোনো ধরনের কথা বলা, কাজ করা নিষিদ্ধ। এমনকি তাসবীহ-তাহলীল পড়াও নিষিদ্ধ। হাদীস শরীফে এসেছে, হজরত আবু যারবিস্তারিত…
গরু নাকি মহিষের ঘি, কোনটি বেশি স্বাস্থ্যকর
রান্নায় স্বাদ বাড়াতে কিংবা খাবারের সঙ্গে ঘি খেতে পছন্দ করেন অনেকে। বাজারে গরুর দুধের ঘি ও মহিষের দুধের ঘি—দুই ধরনেরই চাহিদা রয়েছে।তবে পুষ্টিগুণের দিক থেকে কোনটি ভালো? গরুর ঘিতে কি চর্বি কম, নাকি মহিষের ঘিতে বেশি পুষ্টি? গবেষণায় পাওয়া তথ্য বলছে, দুই ধরনের ঘির মধ্যে কিছু পার্থক্য থাকলেও কোনোটিকেই নিঃশর্তভাবে বেশি স্বাস্থ্যকর বলা যায় না। গরু ও মহিষের ঘির পুষ্টিগত পার্থক্য ২০২০ সালে Food Science and Technology সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় গরু ও মহিষের ঘির রাসায়নিক ও পুষ্টিগত উপাদান বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায়, মহিষের ঘিতে চর্বির পরিমাণ ৯৮বিস্তারিত…
৩ বছরের সম্পর্কের ইতি টানলেন সাইফপুত্র
বলিউড অভিনেতা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান এবং অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির দীর্ঘদিনের প্রেমে ফাটল ধরেছে। বলিপাড়ার দীর্ঘদিনের গুঞ্জন পেরিয়ে অবশেষে তিন বছরের সম্পর্কের ইতি টানলেন এই তরুণ জুটি। তাঁদের প্রেমের গুঞ্জন বলিপাড়ার ওপেন সিক্রেট হলেও বিষয়টি নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন দুইজন। মাঝেমধ্যে রেস্তরাঁ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করতেন তাঁরা। তবে সম্প্রতি ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গেছে, নবাবপুত্র ইব্রাহিম সম্পর্কে ইতি টেনেছেন। এদিকে বিচ্ছেদের প্রভাব পড়েছে তাঁদের পেশাগত জীবনেও। এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটি প্রযোজনা সংস্থা বিশেষ শুটিংয়েরবিস্তারিত…
