ইবিতে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি :: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ ’ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিভাগের সেমিনার লাইব্রেরিতে এ সেমিনারের আয়োজন করে বিভাগটি।
সেমিনারে “ইসলামে অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গ: প্রেক্ষিত রাসূল সা. ও খোলাফায়ে রাশেদার যুগ” প্রবন্ধের ওপর আলোচনা করা হয়। সেমিনারে প্রবন্ধটি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এম.ফিল গবেষক মো: তবিবুর রহমান উপস্থাপন করেন।
সেমিনারে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা: জালাল উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: সেকান্দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই অনুষদের সাবেক ডিন ও গবেষণা তত্ত্ববধায়ক প্রফেসর ড. মোহা: লোকমান হোসেন। সেমিনারে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এএসসি কমিটির সদস্য প্রফেসর ড. মো: আশরাফ উজ জামান (রাজশাহী বিশ্ববিদ্যালয়)।
সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বিভাগীয় শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং প্রফেসর ড. এ.কে.এম রাশেদুজ্জামান।
প্রবন্ধে গবেষক ইসলামে তথ্য প্রবাহের নীতিমালা ও রাসুল সা: এবং খোলাফায়ে রাশেদার যুগের তথ্য প্রবাহ সম্পর্কে আলোচনা করেন।
সম্পর্কিত সংবাদ
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন
রাজধানীর মধ্য বাড্ডায় জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা ২০২৬।বিস্তারিত…
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান
ইবি প্রতিনিধি :: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহবিস্তারিত…
