৫ বর্ষের অকৃতকার্যদের পরীক্ষার সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) কোর্সে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া ৫টি বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশেষ বিবেচনায় এসব শিক্ষার্থীকে আরও একবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের ফলে ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সের যেসব শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা বিশেষ সুযোগে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে একাডেমিক কাউন্সিলের ১০৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইনসহ একাডেমিক কাউন্সিলের ৪৩ জন সদস্য, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে ঝরে পড়া ঠেকাতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সিজিপিএ ২.২৫-এর নিচে পাওয়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাব সভায় বিবেচনা করা হয়েছে।

এই উদ্যোগে দীর্ঘদিন ধরে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ করার পথ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন
  • ইবিতে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান
  • ১১ বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ, দায়িত্ব পেলেন যারা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
  • কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
  • Copy link
    URL has been copied successfully!