কর্মঘণ্টা ইস্যুতে দীপিকার পাশে আলিয়া

মা হওয়ার পর থেকেই কর্মঘণ্টা নিয়ে সচেতন দীপিকা পাডুকোন। দৈনিক আট ঘণ্টার বেশি শুটিং করবেন না বলে জানিয়েছেন। খেসারতও দিতে হয়েছে অভিনেত্রীকে। একাধিক বড় সিনেমা হাতছাড়া হয়েছে। তবুও অনড় ছিলেন।

এ অবস্থায় কাজ ছুটে গেলেও একা হয়ে যাননি দীপিকা। বরং সদ্য মা হওয়া অনেক অভিনেত্রী সমর্থন জানিয়েছেন তাকে। এবার পাশে পেলেন আলিয়া ভাটকে। স্বামী রণবীরের প্রাক্তনকে সমর্থন জানাতে একটুও কার্পণ্য করেননি আলিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকার পাশে দাঁড়িয়ে আলিয়া মন্তব্য করেছেন, ‘আমি ভাগ্যবান যে আমাকে সব প্রযোজক অত্যন্ত সহযোগিতা করেছেন। তবে এই বিষয়টি নিয়ে নতুন করে কিছু ভাবা দরকার। কাজের সময়সীমা নির্দিষ্ট হওয়া দরকার। ন্যায্য কর্ম ঘণ্টা আজকে আরও বেশি কার্যকর করে তোলে। একটু সময় যদি নির্ধারণ করা যায় তাহলে শিল্পীরা আরও বেশি নিজেকে উন্মোচন করতে পারেন।’

আরও বলেন, ‘শুধু এই বিষয়টি নয় আরও অনেক বিষয় নিয়ে কথা বলা উচিত। এটা তো এমন কিছু নয় যে, অবাস্তব কিছু চাওয়া হচ্ছে। এটা খুবই মৌলিক অধিকার এবং খুব প্রয়োজনীয় একটি বিষয়। একটি ফিল্ম সেটে একজন নারীর পরিষ্কার শৌচাগার ব্যবহার করার বিষয়টি ২০২৬ সালে কোন আলোচনার বিষয় হতে পারে না। এটা সবসময় সকলের জন্য থাকা উচিত।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের
  • স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকার রফিকউজ্জামান হাসপাতালে
  • বাবা হারালেন সোহম চক্রবর্তী
  • শেষ দিনের শুটিং নিয়ে আবেগঘন বার্তা অমির
  • বিতর্কের মাঝে বধূ বেশে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
  • অসুস্থ অমিতাভ বচ্চন, বন্ধ শুটিং
  • পার্টিতে বিশেষভাবে নজর কাড়লেন অভিষেক-ঐশ্বরিয়া
  • Copy link
    URL has been copied successfully!