মহানবী (সা.)-এর প্রিয় তাসবিহ কী?

মানুষের জীবনে এমন কিছু আমল রয়েছে, যেগুলো উচ্চারণে অত্যন্ত সহজ, অথচ আল্লাহর কাছে তার মর্যাদা ও প্রতিদান অপরিসীম। সামান্য কয়েকটি শব্দের মাধ্যমে একজন মুমিন আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে পারেন, তাঁর প্রশংসা করতে পারেন।

এমনই বরকতময় একটি তাসবিহ রয়েছে, যা পাঠ করতে মহানবী (সা.) অত্যন্ত ভালোবাসতেন। তা হলো,

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

উচ্চারণ : সুবহানাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।

অর্থ : আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

হাদিস : হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার—এই বাক্যগুলো পাঠ করা আমার কাছে সূর্য যার ওপর উদিত হয়, সেই সবকিছুর চেয়েও অধিক প্রিয়।

’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৯৫)

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নামাজে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যাবে?
  • চরিত্র ঠিক রাখতে যে দোয়া পড়বেন
  • কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
  • বিয়ের পর একসঙ্গে বসবাসের আগেই স্ত্রী মারা গেলে মোহর দিতে হবে?
  • কাপড় বা শরীরে প্রস্রাবের ছিটা লাগার সন্দেহ হলে যা করবেন
  • কারখানার ভেতর জুমার নামাজ পড়া যাবে?
  • কৃত্রিম নখ লাগালে অজু হবে?
  • Copy link
    URL has been copied successfully!