কাপড় বা শরীরে প্রস্রাবের ছিটা লাগার সন্দেহ হলে যা করবেন
প্রস্রাব করার সময় টয়লেটের প্যান থেকে কিছু ছোট ছোট ফোঁটা কিছুটা দূর পর্যন্ত ছিটকে যেতে দেখা যায়। এতে সন্দেহ হয় যে, হয়তো কিছু ফোঁটা শরীর বা কাপড়েও ছিটে পড়ে। অনেকে বলেন, সুইয়ের অগ্রভাগ পরিমাণ প্রস্রাব ক্ষমাযোগ্য; কিন্তু বাস্তবে সুঁইয়ের অগ্রভাগে তো কোনো পানি ধরে না। এ অবস্থায় আমার করণীয় কী?
প্রস্রাব লেগে যাওয়ার সন্দেহে কাপড় বা শরীর নাপাক হয় না। শরীয়তের মূলনীতি হলো, সন্দেহ বা ধারণার কারণে নিশ্চিত বিষয় বাতিল হয় না।
সুইয়ের অগ্রভাগের মতো ছিটা ক্ষমাযোগ্য। আল্লামা বুরহানুদ্দীন আবুল মাআলী (রহ.) বলেন, যদি শরীরে সুইয়ের অগ্রভাগের মতো প্রস্রাবের সামান্য ছিটা লাগে, তবে তা ধর্তব্য হবে না। কারণ, এ ধরনের ছিটা থেকে বেঁচে থাকা সম্ভব হয় না।
ফিকহের কিতাবে ‘সুইয়ের অগ্রভাগ’ বলতে অতি সামান্য ছিটাকে বোঝানো হয়ে থাকে, যা থেকে সাধারণত বাঁচা কঠিন হয়।
ইমাম আবু হাফস নাসাফী (রহ.) বলেন, ‘সুইয়ের অগ্রভাগ’ কথাটির মাধ্যমে অল্প পরিমাণ ছিটাকে বোঝানো হয়েছে।
সুতরাং প্রস্রাবের ছিটা লেগেছে কিনা—এই সন্দেহের কারণে শরীর বা কাপড় নাপাক হবে না। আর শুধু সন্দেহের ভিত্তিতে শরীর বা কাপড় নাপাক হয়েছে বলে মনে করাও উচিত নয়।
সম্পর্কিত সংবাদ
কারখানার ভেতর জুমার নামাজ পড়া যাবে?
জুমার নামাজ আদায় শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে, তার মধ্যে একটি হলো, সকলের জন্যবিস্তারিত…
কৃত্রিম নখ লাগালে অজু হবে?
অজুতে হাত, চেহারা, মুখ, পা ধুতে হয়। অজু শুদ্ধ হওয়ার জন্য এই অঙ্গগুলো ধোয়া ফরজ,বিস্তারিত…
