(Untitled)

ঝাউডাঙ্গার মাধবকাটিতে অভিভাবক সমাবেশ

মাধবকাটিতে দারুল ইছলাহ মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটিতে দারুল ইছলাহ মডেল মাদ্রাসায় এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে কেঁড়াগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল হান্নান সভাপতিত্ব করেন। মাদ্রাসার প্রধান শিক্ষক ইকবাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সাইফুল আলম, তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ কাশেম, একই বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আমিরুল ইসলাম এবং ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক ইকবাল হোসেন।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সেই সাথে মাদ্রাসার শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার জোর তাগিদ দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ২০২৭ শিক্ষাবর্ষের নতুন ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় মাদ্রাসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ ও অন্যান্য সদস্য মাওলানা মশিউর রহমান, আব্দুস সালাম, আসলাম হোসেন, আল মামুন, আব্দুল আজিজ, আকবর হোসেন, আব্দুর রাজ্জাকসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএম আব্দুল্লাহ
ঝাউডাঙ্গা সাতক্ষীরা।
01729708079

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নেত্রকোনার সীমান্তে এক দিনে ১৪ লাখ টাকার পণ্য জব্দ
  • সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
  • কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক
  • দেবহাটায় ৩০০ বোতল মাদকসহ একজন গ্রেপ্তার
  • সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২
  • কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে বৃদ্ধা
  • লংমার্চ থেকে ফেরার পথে দুর্ঘটনা: পথচারী নিহত, বাস খাদে পড়ে আহত ২০
  • Copy link
    URL has been copied successfully!