মৌলভীবাজারে ২২ বোতল ভারতীয় মদসহ আটক ২ যুবক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার এলাকার পরানধর নামক স্থান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করে থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২০) ও মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পরানধর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন দুই যুবককে ভারতীয় মদসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের প্রধান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
  • কুষ্টিয়ায় বাসচাপায় নারীসহ ২ জন নিহত
  • কিশোরগঞ্জে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২
  • যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
  • মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
  • ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
  • নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
  • Copy link
    URL has been copied successfully!