Quick News

 

পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা

নভগোরোদ অঞ্চলে অবস্থিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর সোমবার এই হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নভগোরোদ অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে কিয়েভ। এই হামলার কারণে যুদ্ধ অবসানে ক্রেমলিনের আলোচনার অবস্থান এখন বদলাবে। ল্যাভরভ বলেছেন, ২৮ ও ২৯ ডিসেম্বর ইউক্রেন ৯১টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করেবিস্তারিত…


এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তিনি দলটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে তার দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এদিকে আসিফ মাহমুদ গতকাল পর্যন্তও সিদ্ধান্তহীন ছিলেন। এরই মধ্যে তিনি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ) মনোনয়ন ফরম নিয়েছেন। আজ বিকেল ৫টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষবিস্তারিত…


খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা http://apply.ku.ac.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফল জানতে পারবেন। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ০১-০১-২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) থেকে ০৩-০১-২০২৬ খ্রি. (শনিবার) পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ না করলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ০৮-০১-২০২৬ খ্রি. (বৃহস্পতিবার)। আগামী ১২-০১-২০২৬ খ্রি. থেকে ১৩-০১-২০২৬ খ্রি. তারিখ (সকাল ৯.৩০বিস্তারিত…


আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে এক বছরের দায়িত্বপূর্ণ মেয়াদ শেষে দেশে ফেরার প্রাক্কালে ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এসময় প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠুবিস্তারিত…


জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তিনি এই আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবেবিস্তারিত…


সাতক্ষীরার চার আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতারের কাছে সাতক্ষীরা-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। একই সময়ে সাতক্ষীরা–৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা–৪ আসনে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সাতক্ষীরা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন জেলা জামাতের নেতারা। মনোনয়নপত্র জমাবিস্তারিত…


এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান। তবে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে জানিয়েছেন। তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপির যুগ্ম আহ্বায়ক। তিনিও দলটি থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। খালেদ সাইফুল্লাহ সমকালকে বলেছেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। তবে এনসিপি সূত্রের খবর, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করায় অসন্তুষ্ট তাসনিম জারা পদত্যাগ করেছেন। তাঁকে ঢাকা-৯ আসনে জোটের প্রার্থী করার আলোচনা ছিল। জারা পদত্যাগ করায় হুমায়রা নুরকেবিস্তারিত…


শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি কবর জিয়ারত করবেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় তারেক রহমানের সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশনে যাবেন তিনি। এরপর সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন বলেও নিশ্চিত করে দলীয় সূত্র। আজ বিকালে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেকবিস্তারিত…


চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে কামাল উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কামাল চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুম্মা সিকদার পাড়ার মৃত আসহাব মিয়ার ছেলে। জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশে লোকালয়ে ঢুকে পড়া বন্যহাতির উপস্থিতি টের না পেয়ে কামাল উদ্দিন তার কাছাকাছি চলে যান। এ সময় হাতিটি শুঁড় দিয়ে তাকে আঘাত করে। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।


কুড়িগ্রামে ৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে তাদেরকে কাঁটাতার পার করে বাংলাদেশের অভন্তরে ঠেলে দেয় বিএসএফ। এদের মাঝে তিনজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। পরে ভোরে তারা ইউনিয়নটির সাহেবেরখাষ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় গোলের হাট, কচাকাটা বাজারসহ বিভিন্ন এলাকায় বিজিবির হাতে আটক হন। আটক ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার শাহার আলী জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আঁধারে কাঁটাতার পার করে দিয়েছে বিএসএফ। তাদের দলে নারী-পুরুষবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!