কুড়িগ্রামে ৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে তাদেরকে কাঁটাতার পার করে বাংলাদেশের অভন্তরে ঠেলে দেয় বিএসএফ।
এদের মাঝে তিনজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। পরে ভোরে তারা ইউনিয়নটির সাহেবেরখাষ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় গোলের হাট, কচাকাটা বাজারসহ বিভিন্ন এলাকায় বিজিবির হাতে আটক হন।
আটক ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার শাহার আলী জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আঁধারে কাঁটাতার পার করে দিয়েছে বিএসএফ। তাদের দলে নারী-পুরুষ মিলে ৯ জন ছিলেন।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক ভারতীয় নাগরিকদের পুশ ইনের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে ফেরত পাঠানো হবে।
সম্পর্কিত সংবাদ
পরকীয়া ও প্রতারণায় সর্বস্বান্ত কলেজশিক্ষক, স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে ডিবির প্রতিবেদন
ভালোবাসার সম্পর্কের টানা চার বছর পর বিয়ে করেছিলেন। সংসার ও স্ত্রীর ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবেবিস্তারিত…
মৌলভীবাজারে ২২ বোতল ভারতীয় মদসহ আটক ২ যুবক
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৯বিস্তারিত…
