যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান(৪০) ও এরশাদ আলী(৪৫)। তারা দুইজনই ইজিবাইকে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। দুপুর ২টার দিকে ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় একটি অবৈধ রেলক্রসিংয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জমান জানান, রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর অবৈধ রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
  • সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরের শপথ গ্রহণ
  • (Untitled)
  • দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৬১২ পর্যটক
  • যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
  • নেত্রকোনার সীমান্তে এক দিনে ১৪ লাখ টাকার পণ্য জব্দ
  • সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
  • কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক
  • Copy link
    URL has been copied successfully!