Quick News

 

খুলনায় নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর ৬ নম্বর ঘাট এলাকার রূপসা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নদীতে নোঙর করা দুটি জাহাজের মাঝখানে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন এক শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের আগে গোসল করতে গিয়ে ‘এমভি তাওছীফ’ জাহাজের সুকানি মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুটি লাইটার ভেসেলের (পণ্যবাহী ছোট জাহাজ) মাঝখানে যান। সেখানে তিনি মরদেহটি ভাসতে দেখেন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন। নৌ-পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তারবিস্তারিত…


জকসুর ২৮ কেন্দ্রের ফল প্রকাশ: শীর্ষ ৩ পদে এগিয়ে শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (৭ জানুয়ারি) রাত নয়টা পর্যন্ত প্রকাশিত সর্বশেষ ফল অনুযায়ী শীর্ষ তিন পদেই এগিয়ে আছে ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ফল বিশ্লেষণে দেখা যায়, সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থীদের মধ্যে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। কখনো এক পক্ষ এগিয়ে থাকলেও নতুন কেন্দ্রের ফল যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে ব্যবধান। প্রকাশিত ২৮ কেন্দ্রের ফল অনুযায়ী ভিপি পদে ছাত্রদল–সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ২৯৮ ভোট এবং শিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলামবিস্তারিত…


সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়

নারী ফুটবল লিগে আজ পাঁচটি ম্যাচ ছিল। সকাল দশটা থেকে খেলা শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের শেষ ম্যাচের আকর্ষণই ছিল বেশি। তারকাখচিত রাজশাহী স্টারস বিকেএসপির মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রাজশাহী ৪-০ গোলে বিকেএসপিকে হারিয়েছে। রাজশাহীর হয়ে হ্যাটট্রিক করেন আলপী আক্তার। আরেকটি গোল করেন বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার। ঋতুপর্ণা গত ম্যাচের মতো এই ম্যাচেও গোল পাননি। বিকেএসপি নারী ফূটবলাররা নিয়মিত প্রশিক্ষণ করলেও সিনিয়র ও অভিজ্ঞ ফুটবলারদের বিপক্ষে তেমন লড়াই করতে পারেননি। হ্যাটট্রিক গোলদাতা আলপী ম্যাচ সেরার পুরস্কার পান। দিনের অন্য ম্যাচে সিরাজ স্মৃতিকে ১-০ গোলে হারায়বিস্তারিত…


সফল মানুষেরা প্রতিদিন যে ৫ কাজ করেন

সফলতার জন্য সবচেয়ে বেশি কী প্রয়োজন জানেন? একাগ্রতা। লেগে থাকা। আপনার ছোট ছোট, দৈনন্দিন অভ্যাসই একসময় আপনাকে সফল করে তুলবে। জীবনে সফল হওয়ার জন্য কিছু অভ্যাস আপনাকে মেনে চলতেই হবে। আপনি যদি সফল ব্যক্তিদের জীবন পর্যালোচনা করেন তবে দেখতে পাবেন যে তাদের প্রত্যেকেরই সেই অভ্যাসগুলো ছিল। চলুন জেনে নেওয়া যাক- খুব ভোরে ঘুম থেকে উঠুন- পৃথিবী ঘুম থেকে ওঠার আগে আপনার সকালকে নিজের করে নিন, এটি জাদুকরী পরিবর্তন আনে। প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে ওঠার অভ্যাস করা উচিত। এটি এন্ডোরফিন বৃদ্ধি করে, মনোযোগ তীক্ষ্ণ করে এবং সময়সূচীতে অপ্রতিরোধ্য গতি সেটবিস্তারিত…


চাঁদপুরে বাসচাপায় কলেজছাত্রী নিহত

চাঁদপুর সদর উপজেলায় বাসচাপায় রাহেলা আক্তার শান্তা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। রাহেলা আক্তার শান্তা উপজেলার বড় শাহতলী এলাকার শামছুল হুদার মেয়ে। তিনি জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় বাসিন্দারা জানান, রাহেলা আক্তার শান্তা ওই রাস্তা পারাপারের সময় আইদি বাসের চাপায় নিহত হন। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ভারতের ১ নম্বর রফতানি পণ্য এখন আইফোন

বিশ্বের রফতানি মানচিত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত। ২০২৫ সালে প্রথমবারের মতো দেশটির সর্বোচ্চ রফতানি পণ্যের তালিকায় শীর্ষস্থান দখল করেছে স্মার্টফোন। আর এই অভাবনীয় সাফল্যের সিংহভাগই এসেছে অ্যাপলের তৈরি ‘আইফোন’ (iPhone) থেকে। অর্থনৈতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই ভারত থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন রফতানি হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা রত্ন-অলঙ্কার এবং পেট্রোলিয়াম পণ্যকে পেছনে ফেলে স্মার্টফোন এখন ভারতের এক নম্বর রফতানি পণ্য। সাফল্যের নেপথ্যে ‘অ্যাপল’ ও সরকারি নীতি ইকোনমিক টাইমস ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের মোট স্মার্টফোন রফতানির প্রায় ৭৫ শতাংশই আইফোনেরবিস্তারিত…


প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনি আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বীবিস্তারিত…


মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনারবিস্তারিত…


গুম থেকে জীবিত ফেরা ৭৫ শতাংশই জামায়াত-শিবিরের: গুম কমিশন

গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরে এসেছেন, তাঁদের ৭৫ শতাংশই জামায়াত–শিবিরের নেতাকর্মী। এ ছাড়া ২২ শতাংশ বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত। গুম–সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (৪ জানুয়ারি) গুম তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমানবিস্তারিত…


নড়াইলে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

নড়াইল সদর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. মিজানুর গাজী যশোর জেলার বাঘারপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজানুর গাজী পেশায় কৃষি শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে ওইবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!