Quick News
বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এসব দেশের মানুষ আর মার্কিন ভিসা পাবেন না। বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। তারা বলেছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণের দিক দিয়ে এগিয়ে আছে তাদের আর ভিসা দেওয়া হবে না। ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই-বাছাই প্রক্রিয়া পুননিরীক্ষণ করবে। এ সময়ে যেন এই ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়।বিস্তারিত…
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ ইন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদেরকে পুশ ইন করা হয় এবং বুধবার (১৫ জানুয়ারি) ভোরে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা এসব ব্যক্তিকে শিবনগর বাজার এলাকা থেকে আটক করা হয়। তিনি জানান, আটক ব্যক্তিরাবিস্তারিত…
আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘তরুণরা রাজনীতি করছে, আমি আশা করি তাদের অনেকেই নির্বাচনে জয়ী হবে। জুলাই চার্টার তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ।’ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে এসব কথা বলেন সরকারপ্রধান। চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরিরবিস্তারিত…
রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাফি রূপসা স্ট্যান্ড রোড ডা. আলতাফ আলী লেনের অ্যাডভোকেট শাহাজাহানের বাড়ির ভাড়াটিয়া মো. রফিক শেখের ছেলে। এর আগে শুক্রবার আছরের নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সে আর বাসায় ফিরে যায়নি। স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে লবণচরা থানাধীন রেলব্রিজ এলাকার নদীর মাঝখানে ছোট বাচ্চার লাশ ভাসতে দেখে রাফির পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা ট্রলার নিয়ে খুঁজতেবিস্তারিত…
শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরের বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়
তাওহিদ হৃদয়ের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল রংপুর রাইডার্স। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে মুহাম্মদ ওয়াসিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে তা যেন ছোট হয়ে এল রাজশাহী ওয়ারিয়র্সের জন্য। এই দুই ব্যাটারের ঝড়ো ফিফটিতে ৭ উইকেটের জয় পেয়েছে তারা। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৮ রান তোলে রংপুর। জবাবে ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রাজশাহী। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে শান্তর দল। ৮ পয়েন্ট নিয়ে তিনে আছে রংপুর। শীর্ষে থাকা চট্টগ্রাম রয়্যালসের পয়েন্ট ১০। ৫৯বিস্তারিত…
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদনের তারিখ ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি থেকে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১১ জানুয়ারি) ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা আগামী ৪ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।
ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের আপিল শুনানি করেছে। এরমধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি। এদিন শুনানি শেষে বিকেল ৫টায় ইসি থেকে এ তথ্য জানা যায়। আরও জানা গেছে, নানা কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করেছে এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং তালিকায় থাকাদের বিভিন্ন সময় দেওয়া হয়েছে। এছাড়া শনিবার বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুরবিস্তারিত…
সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে মতপার্থক্য আছে। আমাদের বিভিন্ন মতপার্থক্য নিয়ে যাতে আলাপ ও আলোচনা করতে পারি। আর আমাদের যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। তিনি বলেন, এখানে একজন বক্তা বলে গেছেন সামানে আমাদের চ্যালেঞ্জ আছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে।বিস্তারিত…
ল্যাাপটপ এই নিয়মে চালালে দীর্ঘদিন ভালো থাকবে
বর্তমান সময়ে অফিসের কাজ থেকে শুরু করে পড়াশোনা, সবক্ষেত্রেই ল্যাপটপ আমাদের নিত্যসঙ্গী। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দামী এই ডিভাইসটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ল্যাপটপ দীর্ঘদিন নতুনের মতো সচল রাখতে কিছু সহজ কিন্তু কার্যকরী নিয়ম মেনে চলা জরুরি। ১. ব্যাটারি ও চার্জিংয়ের সঠিক ব্যবহার ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে এটি ব্যবহারের ধরনে পরিবর্তন আনা প্রয়োজন। অনেকেই সারাক্ষণ ল্যাপটপ চার্জে বসিয়ে রাখেন, যা ব্যাটারির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার ব্যাটারি একেবারে শূন্য শতাংশ হওয়া পর্যন্ত ব্যবহার করাও ঠিক নয়। আদর্শ নিয়ম হলো, চার্জ ২০ শতাংশে নামলে চার্জে দেওয়া এবং ৮০-৯০ শতাংশ হয়ে গেলেবিস্তারিত…
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক নারী। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার। নিহতদের পারিবারিক সূত্র জানায়, নিহত সাকিব ও তার ভগ্নিপতি মুহাম্মদ দিদার স্বপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে মাজার জেয়ারতে গিয়েছিলেন। আসার পথে দ্রুতগতির গাড়িটির সঙ্গে উটেরবিস্তারিত…
