Quick News

 

পশ্চিমা প্রভাব কমাতে নিজস্ব ইন্টারনেট আনছে ইরান

নিজ দেশকে পশ্চিমা প্রভাব মুক্ত করতে এবার নিজস্ব প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা চালু করছে ইরান। থাকবে আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম, নিজেদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন এমনকি মেসেজিং অ্যাপ। যাতে তথ্য ও যোগাযোগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকবে। আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত করা হবে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মূলত, ডিসেম্বরের শেষ সময় থেকে আন্দোলনে উত্তপ্ত ইরান। অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হলেও ক্রমেই তা রূপ নেয় সরকারবিরোধী জনরোষে। এতে, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীদের উসকানি দেওয়ার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রবিস্তারিত…


স্বর্ণের দামে বড় লাফ, ফের রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ। দামের দিক থেকে আবারও রেকর্ড গড়ল এই ধাতুটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লিখেছেন, ‘একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখেবিস্তারিত…


ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের (ইসি) বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে ইসিতে আসেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্যবিস্তারিত…


ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৩

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।বিস্তারিত…


ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতার আর সুযোগ নেই: মামুনুল হক

১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বাকি ৪৭ আসন আলোচনার ভিত্তিতে বণ্টন করা হবে বলেও জানান তিনি। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মামুনুল হক। আরও পড়ুন: ২৫৩ আসনে ১১ দলীয় জোটের সমঝোতা: কোন দল কোন আসন পেল ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন নেই দাবি করে তিনি বলেন, ‘বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ভোটের মাঠে খুববিস্তারিত…


ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে তিন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা এবং সুলাওয়েসি দ্বীপের মধ্যবর্তী একটি পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর পর শনিবার স্থানীয় সময় দুপুর ১টার পর উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে বিমানটির খোঁজে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ায় পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র এন্ডাহ পূর্ণামা সারি এক বিবৃতিতে বলেন, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট (আইএটি) পরিচালিত টার্বোপ্রপ এটিআর ৪২-৫০০ মডেলের বিমানটি যোগিয়াকার্তা শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসার শহরে যাওয়ার পথেবিস্তারিত…


নওগাঁয় নদী থেকে মরদেহ উদ্ধার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে শহরের কালিতলা মহাশ্মশান সংলগ্ন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ছোট যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে নওগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে লাশটির পরিচয় জানা যায়নি। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেবিস্তারিত…


২৫৩ আসনে জামায়াত জোটের প্রার্থী ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। এতে জামায়াত ১৭৯ আসনে প্রার্থী দেবে। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে লড়বে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ১০ দলের পক্ষ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, কিছু আসনে ঝামেলা হয়েছে, এটি প্রত্যাহারের পরবিস্তারিত…


এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। ওই সময়ের জন্য পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। প্রকাশিত সূচিতে দেখা গেছে, আগামী ২১ এপ্রিল বাংলা (আবশ্যিক) প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। এরপর ২৩ এপ্রিল হবে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষাবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!