Quick News

 

টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) তত্ত্বাবধানে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’। মূলত ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুমে অংশগ্রহণ না করা আটটি ক্লাবের খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ করে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল (শনিবার) থেকে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দুপুর দেড়টায় ট্রফি উন্মোচন করা হবে। এই অনুষ্ঠানে দলগুলোর অধিনায়ক এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণে সিঙ্গেল লিগ পদ্ধতিতে মোট ২৯টি ম্যাচবিস্তারিত…


‘আমরা দেশকে ইরান, পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চাই না’

ডেস্ক নিউজ :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। ধর্ম অন্তরের আবেগের বিষয়। আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। অনেকে বলে কেমন হবে বাংলাদেশ। বলতে চাই, আমরা দেশকে ইরান, পাকিস্তান, আফগানিস্তান বানাতে চাই না। আমরা গর্বের বাংলাদেশ বানাতে চাই। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমরা বেকার ভাতা দিতে চাই না, বেকারের কারখানা বানাতে চাই না। বেকারত্ব ঘোছাতেবিস্তারিত…


দেশে নির্বাচনী প্রচারণার যুদ্ধ শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হলো আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে। এক্ষেত্রে ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী শুরু করবেন প্রচার যুদ্ধ, তবে মানতে হবে ইসির আরচণ বিধি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনের জন্য প্রার্থীরা পাচ্ছেন টানা ২০ দিনের প্রচারের সুযোগ, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এরই মধ্যে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা নিয়ে সক্রিয় রয়েছে নির্বাচনী তদন্ত কমিটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর তৎপরতাও বাড়ানো হবে। ইসি জানায়, এবার নির্বাচনে স্বতন্ত্র ও রাজনৈতিক দলের প্রার্থী মিলেবিস্তারিত…


চিত্রনায়ক জাভেদ মারা গেছেন

বিনোদন ডেস্ক :: ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ আর নেই। আজ ২১ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য সনি রহমান। জানা গেছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন জাভেদ। এছাড়াও নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। গেল বছরের এপ্রিলে ছিলেন হাসপাতালেও। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। সংবাদমাধ্যমকে জাভেদের স্ত্রী ডলি চৌধুরী বলেন, ‘আজ সকালে উনার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এমনিতে তো তাকে হাসপাতালে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। একটা সময় বাসায় রেখে তার চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হয়।বিস্তারিত…


জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। গতকাল বেলা ৩টার দিকে প্রধান উপদেষ্টা জাদুঘরে পৌঁছান এবং জাদুঘরে থাকা জুলাই গণ-অভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেলবিস্তারিত…


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) থেকে দেখা যাবে। এই পরীক্ষার জন্য ১৪ হাজার ৩৮৫ শূন্যপদে অংশ নিয়েছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী। পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়েবিস্তারিত…


বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। প্রায় তিন সপ্তাহ ধরে একই অবস্থানে ছিল তারা। আইসিসি তাদের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করে দিয়েছে আজ (বুধবার) সন্ধ্যার সভা শেষে। ভার্চুয়ালি এই সভায় আইসিসির প্রেসিডেন্ট জয় শাহের নেতৃত্বে উপস্থিত ছিলেন পূর্ণ সদস্য দেশের ১৬ বোর্ড পরিচালক। বাংলাদেশকে ভারতেই খেলা নিয়ে অবস্থান জানাতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি ওঠায় বিশ্বকাপ সূচিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। সবশেষ আইসিসি সভা শেষে তেমন কোনো সম্ভাবনা আর নেই। আইসিসিও এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, তারা বস্তুনিষ্ঠ হুমকির মূল্যায়ন শেষে নিরাপত্তা নিয়েবিস্তারিত…


রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা রাজনীতিকে নেশা হিসেবে গ্রহণ করিনি, কর্তব্য হিসেবে গ্রহণ করছি। রাজনীতি আমাদের পেশা নয়, আমরা দুনিয়ার জন্য রাজনীতি করি না। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে জামায়াত আয়োজিত দিনব্যাপী ‘পলিসি সামিট ২০২৬’-এর সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতে দেশটাকে লুটপাট করে খেয়েদেয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা পেয়েছি একটা কঙ্কাল। সেই কঙ্কালকে নিয়েই আমরা সামনে এগিয়ে যাব। কঙ্কাল বাংলাদেশকে জীবন্ত বাংলাদেশে পরিণত করা হবে।’ স্বৈরাচার বিদায় নিলেও দেশ থেকে এখনো ‘স্বৈরমানসিকতা’ নির্মূল হয়নি উল্লেখ করে তাবিস্তারিত…


করাচির শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৭, এখনো নিখোঁজ ৮১

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে গুল প্লাজা শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাড়িয়েছে। এছাড়াও প্রায় ৮১ জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে স্থানীয় পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, এখন পর্যন্ত সিভিল হাসপাতালে ২৭টি মরদেহ আনা হয়েছে এবং তাদের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে এমএ জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা শপিংমলে শহরটিতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৪ ঘণ্টারও বেশি সময় পর সোমবার (১৮ জানুয়ারি) ভোরের দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।বিস্তারিত…


যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

যশোরের চৌগাছায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে গণপিটুনিতে নিহত হয়েছেন হামলাকারী আব্দুল আলিম পলাশ (৩৫)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। তিনি পেশায় মুদি দোকানদার ছিলেন। অপর নিহত আব্দুল আলিম পলাশ একই গ্রামের হজরত আলীর ছেলে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানিয়েছেন, রফিকুল ও পলাশের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে গত দুই বছর ধরেবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!