Quick News
সাতক্ষীরায় ঘেরে টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
সাতক্ষীরায় ঘেরে টমেটো তুলতে গিয়ে ইঁদুর ও শিয়াল মারার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত মনিরুল ইসলাম (৪৫) শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে ও নিহত আব্দুর রহিম (৩৫) শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মনিরুল ইসলামের নিজস্ব একটি টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে তিনি ক্ষেতেরবিস্তারিত…
মঠবাড়িয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ৩
পিরোজপুরের মঠবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন সংঘবদ্ধ সন্ত্রাসীকে আটক করেছে। বুধবার(২৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে মেজর মোস্তফা কামালের নেতৃত্বে সেনা সদস্যের একটি টিম মঠবাড়িয়ার তুষখালী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে। এসময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করে। আটক ব্যক্তিরা হলেন, মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মিলনের ছেলে আসাদ (২৬) ও ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)। এসময় আটককৃতদের কাছে মজুদকৃত ১১০ পিস ইয়াবা, ২০বিস্তারিত…
মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়া ‘চরম অপমানজনক’ : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় করা হয়েছে সাতক্ষীরায়। দেশের আর কোনো জেলায় এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়নি। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে না দেওয়ার ঘটনাকে দেশের ক্রিকেটের জন্য ‘চরম অপমান’ বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, একটা ছেলের কারণে আলহামদুলিল্লাহ আপনারা গর্বিত। এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মোস্তাফিজ।বিস্তারিত…
যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া
লম্বা সময় ধরে ফুটবল বিশ্বে সেরার লড়াইয়ে দু’জন চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খেলেছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও হর-হামেশা তুলনা করতে দেখা যায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঝে। দুজনের সঙ্গে একত্রে খেলার অভিজ্ঞতা আছে আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার। কে সেরা– এমন প্রশ্নে স্বদেশি মহাতারকা মেসিকেই এগিয়ে রাখলেন তিনি। তবে আরেকদিক থেকে ডি মারিয়া এগিয়ে রেখেছেন রোনালদোকে। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার সাবেক এই আগ্রাসী মিডফিল্ডার। ডি মারিয়ার মতে– মেসি সৃষ্টিকর্তার কাছ থেকে সেরা ফুটবলার হওয়ার উপযোগী উপহার পেয়েছেন। আবার রোনালদোকে সবচেয়ে ‘পেশাদার’ ফুটবলার হিসেবে উল্লেখবিস্তারিত…
ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া নৌকার একজনকে উদ্ধার করা হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে মাল্টার সামরিক বাহিনী। তিনি বলেছেন, তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে ছিলেন। এসময় তিউনিশিয়ার দিকে যাত্রা করা একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা, নৌকায় থাকা ৫০জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল। অবশ্য উত্তর আফ্রিকার উপকূল থেকে প্রায়ইবিস্তারিত…
নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে মেহনাজ খানম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলাহাটা গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মেহনাজ খানম উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলাহাটা গ্রামের ইলিয়াস শেখের মেয়ে। পার্শ্ববর্তী এলাকায় তার বিবাহ হলেও তিনি একমাত্র সন্তানসহ তার বাবার বাড়িতে থাকতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহনাজ নামে ওই গৃহবধূ বাবার বাড়িতে পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরে ফ্যানের সাথেবিস্তারিত…
চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড : জামায়াত আমির
দেশে চাঁদাবাজির পেশা ভালো চলছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা ৪ ও ৫ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দেশে নতুন একটি পেশা এখন ভাল চলছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? চাঁদাবাজি।’ এসময় জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কেউ চাঁদাবাজের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ চাঁদাবা্জের স্ত্রী হতে রাজি আছেন?বিস্তারিত…
মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী
না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও গীতিকার অভিজিৎ মজুমদার। আজ রোববার সকাল আনুমানিক ৯টার দিকে মারা যান তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ নিজ রাজ্য ওড়িশার সংগীত জগৎ। প্রিয় শিল্পীকে হারিয়ে চোখের জলে ভাসছেন অনুরাগীরা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। গত বছরের ৪ সেপ্টেম্বর হাইপারটেনশন, হাইপোথাইরয়েড ও ক্রনিক লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাকালীন সময়ে কখনও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও মাঝেমধ্যেই অবনতি ঘটে। তবু অনুরাগীদের আশা ছিল, হয়তো সুস্থ হয়ে আবার ঘরে ফিরবেন শিল্পী। কিন্তু শনিবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থারবিস্তারিত…
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৬টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৫টি। এরইমধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা। পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অন্তবর্তী সরকার খুব বেশি নতুন প্রকল্প নেয়নি।বিস্তারিত…
মির্জাগঞ্জে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচিত কৃষক দুলাল মল্লিক (৬০) হত্যা মামলার প্রধান আসামি মো. মহারাজ খানকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভুতুমিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাওসার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহারাজ খান ভুতুমিয়া এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে এসআই মিজানসহ পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে প্রায় আধা কিলোমিটার ধাওয়া শেষে একটি খোলা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।বিস্তারিত…
