মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী

না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও গীতিকার অভিজিৎ মজুমদার। আজ রোববার সকাল আনুমানিক ৯টার দিকে মারা যান তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ নিজ রাজ্য ওড়িশার সংগীত জগৎ। প্রিয় শিল্পীকে হারিয়ে চোখের জলে ভাসছেন অনুরাগীরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। গত বছরের ৪ সেপ্টেম্বর হাইপারটেনশন, হাইপোথাইরয়েড ও ক্রনিক লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাকালীন সময়ে কখনও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও মাঝেমধ্যেই অবনতি ঘটে। তবু অনুরাগীদের আশা ছিল, হয়তো সুস্থ হয়ে আবার ঘরে ফিরবেন শিল্পী। কিন্তু শনিবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত রবিবার সকালে সব অপেক্ষার অবসান ঘটে।

১৯৯১ সালে ওড়িশার সংগীত জগতে যাত্রা শুরু করেন অভিজিৎ মজুমদার। ২০০০ সাল থেকে একের পর এক জনপ্রিয় গান ও সুরের মাধ্যমে তিনি দর্শক-শ্রোতাদের মনে পাকাপোক্ত জায়গা করে নেন। সুরকার ও গীতিকার হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে কমপক্ষে ৭০০-রও বেশি গান।

‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’, ‘সুন্দরগড় কা সলমন খান’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। জানা গিয়েছে, ‘পগলু’ ছবিতে তাঁর শেষ কাজ শোনা যাবে, যা চলতি বছর মুক্তি পাওয়ার কথা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
  • শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
  • পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
  • ঈদে জি সিরিজে নাটকের উৎসব
  • Copy link
    URL has been copied successfully!