অবৈধ অস্ত্রসহ ইউটিউবার গ্রেফতার, উদ্ধার ৫ বিদেশি পিস্তল

অবৈধ বিদেশি অস্ত্র রাখা ও পাচারের অভিযোগে পাঞ্জাবি ইউটিউবার মনপ্রীত সিং ওরফে মণি শোকার এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অভিযুক্তদের কাছ থেকে মোট পাঁচটি পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পাঞ্জাব রাজ্যের জলন্ধরের ডিসিপি আদিত্য ওয়ারিয়র বলেন, নিষিদ্ধ অস্ত্রের অবৈধ সরবরাহকারী একটি সন্দেহভাজন গ্যাংয়ের বিরুদ্ধে এডিসিপি মাধবী শর্মার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মণি শোকার, দিলপ্রীত সিং এবং মেহর সিং ওরফে প্রিন্স— তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর পুলিশ হান্দিয়ালা মোড় এলাকায় তল্লাশি চালানোর একটি মহিন্দ্র স্করপিও গাড়ি থামায়। পুলিশ কর্মকর্তারা চালকের লাইসেন্স ও পরিচয়পত্র দেখতে চাইলে গাড়িতে থাকা এক ব্যক্তি হঠাৎ পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন।

ঘটনার সময় এক পুলিশ কর্মকর্তা সাহসিকতা সাথে অভিযুক্তের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর মধ্যেই অভিযুক্ত ব্যক্তি পরপর দুই রাউন্ড গুলি চালান, যা রাস্তার পাশের একটি হোটেলের দেওয়ালে গিয়ে লাগে। এরপর পুলিশ সদস্যরা দুইজন জাপটে ধরে নিয়ন্ত্রণে নেন।

গাড়ি থেকে গুলি চালানো শ্যুটার ছিলেন ইউটিউবার মণি শোকার এবং স্করপিও গাড়িটির চালক ছিলেন দিলপ্রীত সিং। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের দুজনকে গ্রেফতার করে। এ সময় তাঁদের ব্যবহৃত গ্লক পিস্তল ও তিনটি তাজা কার্তুজও জব্দ করা হয়।

এই ঘটনায় সদর থানায় একটি মামলা রুজু করা হয়। পরবর্তী সময়ে পুলিশি জেরার মুখে মণি শোকার ও তাঁর সহযোগীদের কাছ থেকে আরও চারটি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
  • শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
  • পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
  • Copy link
    URL has been copied successfully!