পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন অভিনেতা। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান অরুণোদয়। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।

ধারাবাহিকে অরুণোদয়ের সহশিল্পী ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান তালসারিতে শুটিং হচ্ছিল। ওখানেই পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার।

ভাস্করের কথায়, “পানিতে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।”

তিনি আরও বলেন, “কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।”

ভাস্কর জানান, দুপুরের খাবারের বিরতি চলছিল। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আর ফেরা হলো না।

২০০৮ সালের মুক্তিপ্রাপ্ত অভিনেতার ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটি ব্যপক প্রশংসা পায়। দেড় যুগ পেরিয়ে গেলেও সিনেমার গানগুলো আজও সমান জনপ্রিয়। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বাস্তব জীবনের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার।

‎১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
  • ঈদে জি সিরিজে নাটকের উৎসব
  • ‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর
  • Copy link
    URL has been copied successfully!