কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংস খেলে রোহিত শর্মা নতুন মাইলফলক গড়লেন রোহিত শর্মা। আর তাতে তিনি ভেঙে দিয়েছেন বিরাট কোহলির দীর্ঘদিনের এক রেকর্ড।

রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তার ব্যাট থেকে এসেছে ছয়টি চার ও ছয়টি ছক্কা। এই ইনিংসের সুবাদে তিনি আইপিএল ইতিহাসে একটি দলের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার নতুন রেকর্ড গড়েছেন।

কলকাতার বিপক্ষে রোহিতের মোট রান এখন ১১৬১। এর আগে বিরাট কোহলি পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছিলেন ১১৫৯ রান। রোহিতের এই পারফরম্যান্সে সেই রেকর্ড ভেঙে তিনি শীর্ষে উঠে এসেছেন।

এদিন রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন রায়ান রিকেলটন। দুজনে মিলে গড়েছেন ১৪৮ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটি। রিকেলটন ৪৩ বলে ৮১ রান করে ম্যাচের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। তাদের এই জুটির কল্যাণে মুম্বাই ১৯.১ ওভারেই লক্ষ্য পেরিয়ে ৬ উইকেটে জয় তুলে নেয়।

এই ইনিংসে রোহিত আরও একটি মাইলফলক ছুঁয়েছেন। আইপিএলে ৫০ বা তার বেশি রানের ইনিংস (ফিফটি প্লাস স্কোর) করা ব্যাটারদের তালিকায় তিনি চতুর্থ স্থানে উঠে এসেছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি (৭২টি), তারপর ডেভিড ওয়ার্নার (৬৬টি) এবং শিখর ধাওয়ান (৫৩টি)। রোহিতের এখন ৫০টি এমন ইনিংস।

রোহিত শর্মা আইপিএলের অন্যতম সফল অধিনায়ক ও ব্যাটার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার শিরোপা জিতিয়েছেন তিনি। ২০১১ সালে দলে যোগ দেওয়ার পর ২০১৩ থেকে নেতৃত্বের দায়িত্ব পেয়ে প্রথম মৌসুমেই দলকে চ্যাম্পিয়ন বানান। বয়স ৩৮ পেরিয়ে গেলেও তার ব্যাটিংয়ে এখনও সেই আগুন রয়েছে, যা বড় ম্যাচে মুম্বাইকে এগিয়ে নিয়ে যায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
  • Copy link
    URL has been copied successfully!