পুরোনো ঠিকানায় ফিরছেন হামজা চৌধুরী

হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ফেরানোর পথে অনেকটাই এগিয়ে গেছে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে দলে নিতে কার্যত বিনা ট্রান্সফার ফিতেই সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার।

ডান প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় ফেমি সেরিকির চোটের পর বিকল্প খুঁজতে গিয়ে হামজার কথা মনে পড়ে শেফিল্ডের। আজ রোববার তার মেডিকেল হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে খেলতেও পারেন হামজা।

হামজার সঙ্গে শেফিল্ডের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার থেকে ধারে দলটিতে খেলেছিলেন তিনি। তার পারফরম্যান্সে শেফিল্ড প্লে-অফ ফাইনাল পর্যন্তও উঠেছিল।

এরপর লেস্টার টানা দুইবার অবনমনের শিকার হয়ে এখন লিগ ওয়ানে। হামজার বেতন কমানোর জন্য তাকে ছেড়ে দিতে আগ্রহী ছিল ক্লাবটি। সেই সুযোগেই শেফিল্ড স্থায়ীভাবে তাকে ফেরানোর উদ্যোগ নেয়।

শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে হামজার সম্পর্কও পুরোনো। ওয়াটফোর্ড ও শেফিল্ড—দুই দলেই ওয়াইল্ডারের অধীনে খেলেছেন তিনি। হামজার প্রশংসা করে ওয়াইল্ডার আগেই বলেছিলেন, ‘আমি সব সময়ই তাকে অনুসরণ করেছি। তার ব্যক্তিত্ব আমার ভালো লেগেছিল। সে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতা পেয়েছে। সে জানে কীভাবে এই বিভাগ থেকে ওপরে উঠতে হয়।’

হামজাকে ফেরানোর পাশাপাশি শেষ মুহূর্তে আরও একজন সেন্টার-ব্যাক নেওয়ার চেষ্টা করছে শেফিল্ড। বর্তমানে দলে আছেন জ্যাফেট টাঙ্গাঙ্গা, মার্ক ম্যাকগিনেস ও জামাল ব্যাপটিস্ট। রিস নরিংটন-ডেভিসও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবে খেলতে পারেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • Copy link
    URL has been copied successfully!