Sunday, August 30th, 2026

 

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গড়ে ওঠা নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক বসছে। সোমবার এই জোটের অংশ হিসেবে প্রথমবারের মতো তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানরা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, চলতি আগস্টে তিন দেশের মাঝে স্বাক্ষরিত ‘‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’’ আওতায় জোটের প্রথম বৈঠক হতে যাচ্ছে ইস্তাম্বুলে। ওই সূত্র বলেছে, চলতি মাসে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথম কমিটি বৈঠকে অংশ নিতে সোমবার ইস্তাম্বুলে একত্রিত হবেন তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। গত ৭ আগস্টবিস্তারিত…


পুরোনো ঠিকানায় ফিরছেন হামজা চৌধুরী

হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ফেরানোর পথে অনেকটাই এগিয়ে গেছে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে দলে নিতে কার্যত বিনা ট্রান্সফার ফিতেই সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার। ডান প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় ফেমি সেরিকির চোটের পর বিকল্প খুঁজতে গিয়ে হামজার কথা মনে পড়ে শেফিল্ডের। আজ রোববার তার মেডিকেল হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে খেলতেও পারেন হামজা। হামজার সঙ্গে শেফিল্ডের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার থেকে ধারে দলটিতে খেলেছিলেন তিনি। তার পারফরম্যান্সে শেফিল্ড প্লে-অফ ফাইনাল পর্যন্তও উঠেছিল। এরপর লেস্টার টানা দুইবারবিস্তারিত…


ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

উত্থান-পতনের রঙিন এ জগতে শারীরিক চোট কোনো নতুন বিষয় নয়, তবে কাজ থেকে জোরপূর্বক বিরতি তারকাদের যেন অনেকটাই থমকে দেয়। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন ছবি ‘মাইসা’র রোমাঞ্চকর শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগে হিপ ইনজুরিতে পড়েছিলেন এই তারকা। ফলে চিকিৎসকের পরামর্শে অভিনয় থেকে বিরতিতে থাকতে হয়েছে। তবে সব উদ্বেগ কাটিয়ে অবশেষে কাজে ফেরার সুখবর দিলেন রাশমিকা। যদিও দীর্ঘ এই বিরতি শেষে কাজে ফেরার আনন্দের মাঝে জড়িয়ে আছে কিছুটা মনখারাপও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি দিনগুলোর স্মৃতিময় কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন রাশমিকা। সেখানে তাকেবিস্তারিত…


দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি। প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি ফোনটিতে থাকছে স্মুথ পারফরম্যান্স, উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি। কাজের জায়গায় সেরাটা দেওয়া থেকে ব্যক্তিগত সময় উপভোগ – দিনের প্রতিটি মুহূর্তে তরুণরা চান স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস। এই জীবনযাপনকে ঘিরেই ‘স্লে এভরি এজ’ বার্তা নিয়ে এসেছে ভিভো ভি৮০ লাইট ফাইভজি। অফিসে ক্লায়েন্ট মিটিং বা দিনের শেষে ক্যাফেতে সময় কাটানো – প্রতিটি জায়গাতেই নজর কাড়বে এর ডুয়াল-কার্ভড ডিসপ্লে। ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে দেয় স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল। ১২০ হার্টজ রিফ্রেশ রেট ওবিস্তারিত…


সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি

পূর্ব ভূমধ্যসাগর লাগোয়া সাইপ্রাসের উত্তর উপকূলের কাছে প্রায় ২৭০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে গেছে। রোববার অভিবাসীদের নিয়ে যাত্রা শুরুর পর সাইপ্রাস উপকূলের কাছে যাত্রীবাহী ওই নৌকা উল্টে যায়। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। তুরস্ক ও সাইপ্রাসের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে নৌকাডুবির স্থানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। সাইপ্রাসের কাইরেনিয়া শহরের মেয়র মুরাত সেনকুল সম্প্রচারমাধ্যম সিএনএন তুর্ককে বলেছেন, নৌকায় থাকা ২৫৮ জন যাত্রীর মাঝে ১৫৯ জনের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। সাইপ্রাসের স্থানীয় সংবাদমাধ্যম কিব্রিসের প্রতিবেদনে বলা হয়েছে, উপকূল থেকে প্রায় চার মাইল দূরে থাকাবিস্তারিত…


নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

হিমবাহ ধসে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৭৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ঘটনার চার দিন পরও অন্তত ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এতে প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টায় এই তথ্য জানিয়েছে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) ও পুলিশ। নেপালের পুলিশ জানিয়েছে, এখনো দুই হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন। তবে দুপুরে নিখোঁজের সংখ্যা আগের থেকে বেড়ে ২ হাজার ৫০২ জন হয়েছে, এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি। এছাড়া উদ্ধার করা হয়েছে আট হাজার ১৮৬ জনকে।বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!